চলন্তিকা বস্তিতে আগুন, দগ্ধ ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২০, ১১:০৭আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৫:৩৯

চলন্তিকা বস্তিতে আগুন, দগ্ধ ২

রাজধানীর রূপনগরের সেকশন-৬ ব্লক-সি এলাকার চলন্তিকা বস্তিতে আবারও আগুন লেগেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৪টা ৯ মিনিটে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে বেশকিছু ঘর পুড়ে গেছে এবং দুজন দগ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তবে কীভাবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানানো হয়নি। তদন্ত সাপেক্ষে এসব তথ্য জানানো হবে বলেও জানান জিয়াউর রহমান। 

জানা যায়, অগ্নিকাণ্ডে বস্তির বাসিন্দা পারভিন (৩৫) ও  শহিদুল ইসলাম (২০) নামে দুজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দগ্ধ নারীর শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।’ 

এর আগে, গত বছরের ১৬ আগস্ট সন্ধ্যা ৭টা ২২ মিনিটে চলন্তিকা বস্তিতে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট কাজ করে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সংক্রান্ত আরও খবর:  রূপনগরে বস্তির সহস্রাধিক ঘর পুড়ে ছাই 

 

 

 

 

/এসজেএ/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম