স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মবার্ষিকী পালিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২০, ১৯:৫৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৯:৫৬

স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মবার্ষিকী পালিত স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মবার্ষিকী পালন করেছে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। সংগঠনের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল যুব সম্মেলন, আলোচনা সভা, বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান। একই সঙ্গে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ তার তিন দশক পূর্তি পালন করে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান বলেন, স্বামী বিবেকানন্দ উনিশ শতকে যে আন্তঃধর্মীয় সম্প্রীতির কথা বলে গেছেন তা আজও প্রাসঙ্গিক। এ ধরনের অনুষ্ঠান আন্তঃধর্মীয় সম্প্রীতির জন্য খুবই প্রয়োজন।
ঢাকা রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ পূর্ণাত্মনন্দজী মহারাজ বলেন, শিব জ্ঞানে জীব সেবার যে মহান আদর্শ স্বামী বিবেকানন্দ রেখে গেছেন নতুন প্রজম্মকে তা আরও প্রসারিত করতে হবে।
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি অখিল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহা, বিবেকানন্দ পরিষদের কেন্দ্রীয় গভর্নিং বডির সভাপতি জয়ন্ত কুমার দেব, সারদা সংঘ ঢাকার সাধারণ সম্পাদক মীরা সাহা প্রমুখ।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩১ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে উপবৃত্তি এবং বিবেকানন্দ পরিষদ পরিচালিত বিবেকানন্দ স্কুলের ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী