বিএনপির কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ১৯:৪৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২৩:৩১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ২০২০ দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মেহেরুন নেসার (রেডিও) সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ইমতিয়াজ আহমেদ মান্নাফির (ঘুড়ি) সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ। ৩৮ নম্বর ওয়ার্ডের ওয়ারী থানার বনগ্রাম জুকিনগর লেনে রবিবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন থানা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শান্ত (৩৫), কর্মী শেখ রবিন (৪৫) ও আরজু (৪০)।

আহত শেখ রবিন বলেন, ‘আমরা প্রচারণার জন্য প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ইমতিয়াজের ৬০-৭০ জন সমর্থক অতর্কিতে হামলা ও গুলি চালায় আমাদের ওপর। হামলার শিকার হয়ে প্রথমে আমরা অবরুদ্ধ ছিলাম, পরে হাসপাতালে আসি।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘তিন জন আহত অবস্থায় এসেছেন, তাদের চিকিৎসা চলছে। তবে তাদের মধ্যে কেউ গুলিবিদ্ধ কিনা, তা পরীক্ষার পর বলা যাবে। বিকাল পাঁচটায় তারা ঢামেকে আসে।’

/এআইবি/এআরআর/এনআই/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের