আফতাবনগরে দুই মানবপাচারকারী আটক, ১৩ রোহিঙ্গা নারী উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ২১:৪৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২৩:২০

আটক দুই মানবপাচারকারী রাজধানীর রামপুরা আফতাবনগর এলাকা থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভুয়া জন্মনিবন্ধন সনদ এবং পাসপোর্টের ফরম উদ্ধারসহ মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। এ সময় ১৩ রোহিঙ্গা নারীকে উদ্ধার করে র‌্যাব-৩।

রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে আফতানগরের ২ নম্বর রোডের ৪০ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-৩-এর স্টাফ অফিসার (অপারেশন) অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফাইজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

মানবপাচারকারী চক্রের আটক সদস্যরা হলো কক্সবাজারের মো. কবির আহমেদ (৪০) ও টেকনাফের মো. এমরান (২৮)।

অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফাইজুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। তারা রোহিঙ্গা নারীদের মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে আফতাবনগর এলাকার এই বাসায় রেখেছিল। এর জন্য পাচারকারী কবির সাত মাস আগেই এই বাসাটি ভাড়া নিয়েছিল। এই চক্রের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প থেকে নারীদের সংগ্রহ করে বিভিন্নভাবে ঢাকার এই বাসায় নিয়ে আসে।

তিনি জানান, এ চক্রের অন্য পলাতক সদস্য হাবিব ও আটক এমরান পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে রোহিঙ্গা নারীদের বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে। তাদের জন্য মালয়েশিয়া, দুবাইসহ অন্য কিছু দেশের ভিসা সংগ্রহও করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা জানায়, রোহিঙ্গা এসব নারীকে আন্তর্জাতিক পাচারকারী চক্রের কাছে চড়ামূল্যে বিক্রি করার চেষ্টায় ছিল আটককারীরা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও চক্রের বাকি সদস্যদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

উদ্ধার করা রোহিঙ্গা নারীদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এসজেএ/এনএল/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম