ইসিতে ১৪০টির বেশি অভিযোগ দিয়েছি: তাবিথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২০, ১২:৫১আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২০:৫০

নির্বাচনি প্রচারে তাবিথ আউয়াল ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ‘ইসিতে ১৪০টির বেশি অভিযোগ দিয়েছি। এগুলো আমলে না নিয়ে ১০২টি নিষ্পত্তি করে দিয়েছে।’

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে মোহাম্মদপুরে শের শাহ সুরী ঈদগাহ মা‌ঠের সাম‌নে পথসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় তাবিথ আউয়াল বলেন, ‘পুলিশসহ আইনশৃঙ্খলা বা‌হিনী নির‌পেক্ষভা‌বে দা‌য়িত্ব পালন করলে বি‌রোধী দ‌লের পোলিং এজেন্ট‌দের বের কর‌তে পার‌বে না। বিগত নির্বাচ‌নে বিএন‌পির পোলিং এজেন্ট‌দের বের ক‌রে দেওয়া হয়।’
নির্বাচন ক‌মিশ‌নের প্রতি আহ্বান জা‌নি‌য়ে তা‌বিথ ব‌লেন, ‘ইসি, আপনারা নির‌পেক্ষ ভূ‌মিকা পালন করুন। যা‌তে ভোটাররা ভয়ভী‌তি মুক্ত হ‌য়ে ভোট প্রয়োগ কর‌তে পা‌রেন। ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি, সজাগ ও সতর্ক থাকুন। নিজের ভোটটি নিজে দেবেন, তাহলে আর অন্য কেউ ভোট চুরি করতে পারবে না। আমাদের রুখে দাঁড়াতে হবে। প্রত্যেকে সকাল সকাল ভোট দিতে যাবো। বর্তমান সরকার ভয় পাচ্ছে। গণঅভ্যুত্থান ঘটে গেছে। এবার ধানের শীষে ব্যাপক ভোট পড়বে। তাই তারা বিশৃঙ্খলা ও বিতর্ক সৃষ্টি করবে। আমরা কোনও সুযোগ দেবো না। ১ তারিখ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবো। আমরা জনগণের ক্ষমতা ফিরিয়ে আনবো।’

পথসভায় উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা আতাউর রহমান ঢালী, ৩১ নম্বর ওয়ার্ড ক‌মিশনার সা‌জেদুল হক র‌নি, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. লিটন মাহমুদ বাবু, নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএন‌পির সহ-সভাপ‌তি বজলুল বা‌সিদ আঞ্জু, দফতর সম্পাদক এবিএম রাজ্জাক, ম‌হিলা দ‌লের সাধারণ সম্পা‌দক সুলতানা আহ‌মেদ প্রমুখ।

/সিএ/এএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি