বিশেষ দেশের কেউ যেন মাতব্বরি না করেন: এইচটি ইমাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২০, ১৫:০৫আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৫:৪৫

নির্বাচন কমিশনে এইচ টি ইমামসহ আওয়ামী লীগ নেতারা সিটি করপোরেশন নির্বাচনে কোনও বিশেষ দেশের কেউ যেন মাতব্বরি না করেন, সেদিকে নজর রাখতে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এইচটি ইমাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টায় নির্বাচন কমিশনে (ইসি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এইচটি ইমাম বলেন, ‘নির্বাচনের সার্বিক অবস্থা ভালো। আমাদের সহযোগিতার জন্য সেটা হয়েছে। পর্যবেক্ষকদের বিষয়ে কিছু কথা বলেছি। তারা যেন নিয়ম-কানুন মেনে চলেন। বিশেষ দেশের কেউ যেন এখানে মাতব্বরি না করেন। অন্যান্য দেশে এমন কোনও সুযোগ নেই। অন্য দেশে তাদের অনেক বিধিনিষেধ থাকে। অনেক নিয়ম-কানুন মানতে হয়। অনেক সময়ে অনেকেই অনেক কথা বলে ফেলেন, যাতে মনে হয় আমাদের সার্বভৌমত্বের ওপর কটাক্ষ করে ফেলেন। বাংলাদেশ আগের বাংলাদেশ নেই। আজকের বাংলাদেশে গণতন্ত্র সুসংহত।’

বিশেষ দেশের ‘মাতব্বরি’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত নির্বাচনে কোনও একটি দেশের অ্যাম্বাসেডর ক্যামেরা নিয়ে পোলিং বুথে ঢুকে গিয়েছিলেন। এ ধরনের ঘটনা যেন না ঘটে। রাষ্ট্রদূতদের যথেষ্ট সম্মান করি। বাংলাদেশের মতো এতো আদর-যত্ন কেউ করে না। সেগুলো করবোই। কিন্তু আতিথেয়তা মানে এই নয় যে সে সুযোগ নিয়ে কেউ অতিরিক্ত বাড়াবাড়ি করবে।’

এইচটি ইমাম বলেন, ‘আমরা নিজস্ব ব্যয়ে বড় বড় প্রজেক্ট করতে পারি। আমরা এই উচ্চতায় এসে গণতান্ত্রিক রীতিনীতি ও নির্বাচন ব্যবস্থায় যে পরিবর্তন এনেছি, এগুলো অন্যরা মেনে চলুক। আমরা চাই সুষ্ঠুভাবে তারাও নির্বাচন পর্যবেক্ষণ করুক এবং আন্তর্জাতিক কোড অব কনডাক্ট, নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম ও সংবিধান মেনে চলুক।’

বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে তিনি বলেন, ‘বিদেশি যেসব ডিপ্লোম্যাটের ব্যাপারে যে নিয়ম-কানুন, সেটি দেশীয় তাদের যে কর্মকর্তা-কর্মচারী, তাদের ব্যাপারে প্রযোজ্য হতে পারে না। কারণ তারা তো আমাদের দেশীয় মানুষ। তাদের বেলায় আইন-কানুন যেভাবে আছে, ঠিক সেভাবেই যেন মেনে চলা হয়। তারা যেন মনে না করেন, তারা অনেক কিছুই করতে পারেন।’

উল্লেখ্য, আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট হতে যাচ্ছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এই ভোট অনুষ্ঠিত হবে।

/ইএইচএস/এফএস/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম