উহান ফেরত ৩০২ জনের মধ্যে করোনার লক্ষণ পাওয়া যায়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৯

আশকোনা হাজি ক্যাম্পে উহান থেকে আসারা চীনের উহান থেকে ফেরত আসা ৩১২ বাংলাদেশির মধ্যে আশকোনা হজ ক্যাম্পে নিবিড় পর্যবেক্ষণে (কোয়ারেন্টাইন) রাখা হয়েছে ৩০২ জনকে। তবে এখন পর্যন্ত তাদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের কোনও লক্ষণ পাওয়া যায়নি। পরে কোনও লক্ষণ দেখা দিলে সেনাবাহিনী এবং স্বাস্থ্য অধিদফতরের বিশেষ দল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। রোগ শনাক্তের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহের জন্য জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একটি দল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রবিবার (২ জানুয়ারি) আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) হাবিবুর রহমানকে আহ্বায়ক এবং ঢাকার সিভিল সার্জন ডা. মঈনুল আহসানকে সদস্য-সচিবের দায়িত্ব দিয়ে ১৯ সদস্যের একটি কমিটি করা হয়েছে কোয়ারেন্টাইন ব্যবস্থাপনায়। প্রয়োজনে কমিটিতে রদবদল করা হবে।

নতুন এ ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল ও কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

চীন থেকে ফিরে আসা বাংলাদেশিদের অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার এবং বিমানবন্দর ও আশকোনা হাজী ক্যাম্প এলাকায় অবস্থান না করার জন্য অনুরোধ করেছে আইইডিসিআর। তাদের ক্যাম্পে অবস্থানরতদের বিষয়ে নিয়মিত অবহিত করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। আইইডিসিআর জানায়, গত ২১ জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত চীন থেকে এসেছে পাঁচ হাজার ৬৩১ জন। তাদের সবাইকে বিমানবন্দরে স্ক্রিনিং করা হয়েছে। এখন পর্যন্ত দেশে নতুন করোনাতে আক্রান্ত কেউ নেই বলেও জানায় প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, শনিবার চীন থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে এই ৩১২ জন বাংলাদেশি দেশে ফিরে আসেন। তাদের মধ্যে সাত জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং একজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় অন্য অসুস্থতার কারণে। চীন থেকে আসা আরও দুজন সিএমএইচের ভর্তি রোগীর সন্তান ও স্বামী। তারা ওই রোগীর অ্যাটেনডেন্ট হিসেবে সেখানে আছেন।  

 

/জেএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম