ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ৯৯ জনের আগাম জামিন হাইকোর্টে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৮

ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ৯৯ জনের আগাম জামিন হাইকোর্টে

ঢাকা সিটি নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা হরতালের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ৯৯ জন নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব মো. আমান উল্লাহকেও চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ছাত্রদল নেতাদের পক্ষে জামিন আবেদনের শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট সুজা প্রমুখ।

এর আগে গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে তা প্রত্যাখ্যান করে গত ২ ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। ওই হরতালের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কর্মসূচি পালন করে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল। ক্যাম্পাস এলাকায় একটি সিএনজি অটোরিকশা ভাঙচুরের অভিযোগে গত ৩ ফেব্রুয়ারি শাহবাগ থানায় ১২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও  ৬০ বা ৭০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলায় ছাত্রদল নেতারা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের আগাম জামিন মঞ্জুর করেন।

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের