বাংলাদেশে আসতে চীনা নাগরিকদের ফিটনেস সনদ লাগবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৭

করোনা ভাইরাস (ছবি: ইন্টারনেট)

করোনা ভাইরাসের বিষয়ে অধিক সতর্কতার জন্য চীনের উহান থেকে বাংলাদেশে আসা চীনা নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে যারা বাংলাদেশে আসার জন্য সাধারণ ভিসার আবেদন করবেন, তাদেরকে ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, চীনের উহান থেকে দেশে ফেরা কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, বাকিদের রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে  এবং সরকারিভাবে তাদের খাবার সরবরাহ করা হচ্ছে। আগামী ১৪ ফেব্রুয়ারি তাদের এই মেয়াদ শেষ হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, খুব শিগগিরই জাপান সরকার বাংলাদেশকে ৬৮ লাখ মাস্ক বিনামূল্যে প্রদান করবে বলে আশ্বস্ত করেছে। যাদের সর্দি-কাশি-জ্বর আছে শুধু তারাই মাস্ক ব্যবহার করবেন, যাতে তাদের কাছ থেকে কোনও ছোঁয়াচে রোগ অন্যদের সংক্রমিত করতে না পারে। বাকিদের মাস্ক পরে ঘরের বাইরে যাওয়ার প্রয়োজন নেই।

করোনা ভাইরাসের প্রেক্ষাপটে চীন থেকে দেশটির যেসব নাগরিক বাংলাদেশে আসবেন তাদের ফিটনেস সনদ লাগবে বলে সংবাদ সম্মেলনে জানান  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম, অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে দেশের স্বাস্থ্যখাত পূর্ণ সজাগ রয়েছে। দেশে বর্তমানে একজনও করোনা ভাইরাসের রোগী নেই। দেশে যাতে করোনা ভাইরাস সংক্রমিত হতে না পারে সেজন্য ইতোমধ্যে দেশের সব নৌবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরে প্রয়োজনীয় স্ক্যানিং মেশিন বসানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত এ ভাইরাসে দেশটির হুবেই প্রদেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৯ জনে।

/এসআই/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের