‘আগ্রহ নিয়েই নতুন লেখকদের বই প্রকাশ করেন প্রকাশকরা’

হাসনাত নাঈম
১০ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৯

‘আগ্রহ নিয়েই নতুন লেখকদের বই প্রকাশ করেন প্রকাশকরা’

চলছে ভাষার মাস, চলছে বইমেলা। সারা বছর প্রকাশ হলেও মেলা উপলক্ষেই বইয়ের প্রকাশনাটা বেশি হয়ে থাকে। আবার অনেক লেখকের ইচ্ছাই থাকে যে, বইমেলায় তার লেখা প্রকাশ হোক। এক্ষেত্রে তরুণ নতুন লেখকদের আগ্রহ বেশি। আর তরুণ লেখকদের ভালো পাণ্ডুলিপি পেলে প্রকাশক আগ্রহভরে সেই লেখা প্রকাশ করেন নিজ খরচেই। নিয়মিতই নতুন লেখকদের বই প্রকাশ করেন এমন প্রকাশকদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।

প্রকাশকরা আরও জানিয়েছেন, দেশে অনেক মেধাবী তরুণ লেখক আছেন। তাদের পাণ্ডুলিপিতে অনেক সময় সংযোজন, যোজন-বিয়োজনের প্রয়োজন পড়ে। কিন্তু সেটা করতে তারা আপত্তি প্রকাশ করেন। তবে একটি ভালো এডিটোরিয়াল বোর্ডের সঙ্গে যদি সেই যোজন-বিয়োজন করা হয়, তবে বইটি আরও চমৎকার হয়ে ওঠে।

এ বিষয়ে ভাষাচিত্রের প্রকাশক খন্দকার মনিরুল ইসলাম বলেন, ‘আমরা সব সময় নতুন লেখকদের নিয়ে কাজ করি। এবছর ৫০ জনের বেশি লেখকের বই বের হবে। তার মধ্যে ৩০ থেকে ৩৫ জন একেবারেই নতুন। লেখা বাছাইয়ের ক্ষেত্রে আমাদের অন পেমেন্ট কোনও এডিটোরিয়াল বোর্ড নেই। আমাদের একটি আনঅফিশিয়াল এডিটোরিয়াল বোর্ড আছে, তারা পাণ্ডুলিপিগুলো সিলেক্ট করে দেয়। আমরা মেধাবী লেখকদের পাণ্ডুলিপিগুলোকেই বই আকারে প্রকাশ করি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে অনেক মেধাবী তরুণ লেখক আছে। তাদের একটি নেগেটিভ পয়েন্ট হচ্ছে, তারা লিখে প্রকাশ করতে চায়। কিন্তু তারা ভালো এডিটর বা এডিটোরিয়াল বোর্ডের ওপর গুরুত্বটা দিতে চান না। যোজন, বিয়োজন, সংযোজনটা যদি একটি ভালো এডিটোরিয়াল বোর্ডের হাতে পরে, তবে লেখাটা আরও চমৎকার হয়। আমাদের ব্রান্ড থেকেই বাংলাদেশের তরুণ লেখকরা জনপ্রিয় হয়েছেন। অনেকের মধ্যে সাদাত হোসাইন, আবদুল্লাহ আল ইমরান, পিনাকী ভট্টাচার্য— এরকম আমাদের আরও অনেক লেখক আছেন।’

পেণ্ডুলাম পাবলিশার্সের প্রকাশক রুম্মান তার্শফিক বলেন, ‘যারা নতুন ও মেধাবী, তাদের বই প্রকাশ করতে আমি সব সময়ই আগ্রহী। কেননা তারা পড়াশোনা করে আসে। বইটা আমার কম বিক্রি হলেও আমি পাবলিশ করতে আগ্রাহী। এবার আমি একদম নতুন দুই লেখকের দুটি কবিতার বই প্রকাশ করছি। আর একজন নতুন গল্পের বই লিখেছেন, এটা তার প্রথম গল্পের বই হবে। এরকম লেখা আমি পাবলিশ করছি। কারণ তাদের লেখা ভালো লেগেছে। হয়তো অনেকে ফেসবুকে অনেক বেশি জনপ্রিয় কিন্তু তারা ফেসবুক স্ট্যাটাসটাকে বই হিসেবে দেখতে পছন্দ করেন, এ ধরনের লেখক আমি চাই না, তাদের বই প্রকাশও করতে আগ্রহী না।’

পেন্সিল প্রকাশনীর মডারেটর ফজলে খোদা রায়হান বলেন, ‘গত বছর থেকে আমাদের প্রকাশনা শুরু হয়। নতুন লেখক আছেন, যারা নিজেরা কখনও চিন্তা করতো না যে তারা লিখতে পারবেন। আমরা প্রকাশনীতে আসার পর নতুনদের পাণ্ডুলিপি আহ্বান করেছি। এবার ২৫০টির বেশি পাণ্ডুলিপি জমা পড়েছে। সেখান থেকে ৫৪টি বই প্রকাশ করা হয়েছে। যার বেশির ভাগই নতুন।’

নালন্দা প্রকাশনীর প্রকাশক জুয়েল রেদওয়ানুল বলেন, ‘নতুন লেখকদের কন্টেন্ট ভালো হলে আমরা সেটা প্রকাশ করি। এটার জন্য আমরা সব খরচ নিজেরাই বহন করে থাকি। আমরা প্রতিবছরই নতুন লেখকদের বই প্রকাশ করি এবং তাদের বই ভালো বিক্রি হয়।’

 

/এএইচ/
সম্পর্কিত
বৃষ্টিতে ভিজলো রাজধানী
ষড়যন্ত্র প্রতিহতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বেচ্ছাসেবক দলের নেতাদের
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
নেইমার যে রেকর্ড গড়তে যাচ্ছেন
নেইমার যে রেকর্ড গড়তে যাচ্ছেন
লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি 
লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি 
আর্জেন্টিনার খেলা চলাকালীন বিদ্যুৎ চলে যাওয়ায় কর্মীকে তুলে নিয়ে পিটুনি
আর্জেন্টিনার খেলা চলাকালীন বিদ্যুৎ চলে যাওয়ায় কর্মীকে তুলে নিয়ে পিটুনি
ডিপ্লোমাধারী ডেন্টিস্টরা রোগী দেখে প্রেসক্রিপশন দিতে পারবেন না: আপিল বিভাগ 
ডিপ্লোমাধারী ডেন্টিস্টরা রোগী দেখে প্রেসক্রিপশন দিতে পারবেন না: আপিল বিভাগ 
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান