স্বাস্থ্য সুরক্ষায় ট্রান্স ফ্যাটের মাত্রা নিয়ন্ত্রণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৭

 

স্বাস্থ্য সুরক্ষায় ট্রান্স ফ্যাটের মাত্রা নিয়ন্ত্রণের দাবি ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে খাদ্যদ্রব্যে ট্রান্স ফ্যাটের মাত্রা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সিরডাপ মিলনায়তনে ‘খাদ্যে ট্রান্স ফ্যাট, হৃদরোগ ঝুঁকি এবং করণীয়: ভোক্তা পরিপ্রেক্ষিত’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) সম্মিলিতভাবে এই আলোচনা সভার আয়োজন করে।

সভায় বক্তরা বলেন, খাদ্যে ট্রান্স ফ্যাটের উচ্চমাত্রা নিয়ন্ত্রণে বাংলাদেশ কোনও পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্য চরম হুমকির মুখে রয়েছে। ট্রান্স ফ্যাট মানুষের হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এ অবস্থা চলতে থাকলে ২০৩০ সালের মধ্যে অসংক্রামক রোগে মৃত্যু হার এক-তৃতীয়ংশে (লক্ষ্য ৩.৪) কমিয়ে আনা সম্ভব হবে না। তাই হৃদরোগ প্রতিরোধসহ জনস্বাস্থ্যের কার্যকর উন্নয়নে ট্রান্স ফ্যাট নির্মূলের কোনও বিকল্প নেই।

সভায় ট্রান্স ফ্যাট নির্মূলে এবং ভোক্তা স্বাস্থ্য সুরক্ষায় ৯ দফা দাবি জানান বক্তারা। প্রজ্ঞা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যে ট্রান্স ফ্যাট নির্মূলে দ্রুততম সময়ের মধ্যে ৯ দফা ভোক্তা দাবি বাস্তবায়ন করা হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কান্ট্রি কো-অর্ডিনেটর মুহাম্মদ রুহুল কুদ্দুস বলেন, বাংলাদেশ থেকে এখন খাদ্যপণ্য বিদেশে রফতানি করা হয়। সুতরাং ট্রান্স ফ্যাট নির্মূল করা না গেলে, তারা আমাদের এসব পণ্য কিনবে না।

এদিকে, খাদ্যদ্রব্যে ট্রান্স ফ্যাটের মাত্রা ২ শতাংশ নির্ধারণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্মানিত সদস্য মনজুর মোর্শেদ জানান এ জন্য গঠিত টেকনিক্যাল কমিটি কাজ করছে।

এটিএন বাংলার বার্তা সম্পাদক নাদিরা কিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার (অব.) আব্দুল মালিক, একই প্রতিষ্ঠানের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, ক্যাবের সভাপতি গোলাম রহমান, প্রজ্ঞার পরিচালক ও কর্মসূচি প্রধান মো. হাসান শাহরিয়ার প্রমুখ।

/জেএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি