সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:২১

সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত না মেনে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানোয় সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ। তবে এই জরিমানার টাকা শিক্ষার্থীদের কাছ থেকে না নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি জরিমানার টাকা বাংলাদেশ বার কাউন্সিলের জমা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে বার কাউন্সিলের আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামান।

জানা যায়, অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির অভিযোগে ১৮ ফেব্রুয়ারি সিটি ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শাহ্-ই- আলমকে তলব করেছিলেন আপিল বিভাগ। এরই ধারাবাহিকতায় তিনি আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দাখিলের পর জরিমানার আদেশ দিলেন আদালত।

এর আগে, এলএলবি কোর্সে প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না মর্মে বিধান করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। কিন্তু সিটি ইউনিভার্সিটি থেকে ৫০ জনের বেশি শিক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেন। তবে ৫০ জনের বেশি পরীক্ষা নিতে রাজি হয়নি বার কাউন্সিল। এরপর ২৫ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন।

ওই রিটের শুনানি নিয়ে গত বছরের ২৪ অক্টোবর হাইকোর্ট সিটি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া ২৫ শিক্ষার্থীকে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দেন। এই আদেশের বিরুদ্ধে বার কাউন্সিল আপিল দায়ের করে।

এখন আদালতের আদেশ অনুসারে টাকা জমা দেওয়া সাপেক্ষে অতিরিক্ত শিক্ষার্থীরা বার কাউন্সিল পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে। 

/বিআই/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের