চট্টগ্রাম মহানগর বিএনপির তিন নেতার মামলা কার্যক্রম স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৭

আদালত চট্টগ্রাম মহানগর বিএনপির তিন নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলার কার্যক্রম আগামী ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। তারা হলো- সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও চট্টগ্রাম মহানগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট আবু সুফিয়ান।

মামলাটি বাতিল চেয়ে করা তাদের পৃথক আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. রইস উদ্দিন ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও মো. আক্তারুজ্জামান।

এর আগে ২০১৫ সালের ৫ জানুয়ারি পুলিশ বাদী হয়ে ৩৮৯ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করে। এ মামলার চার্জশীটে ৬০০ জনের নাম আসে। পরে বিচারিক আদালত ৬০০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ অবস্থায় তিন নেতা অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে মামলার কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন।

/বিআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের