পাঁচ শিক্ষককে অব্যাহতি

ঢাবি প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:০১

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেন, ‘দীর্ঘদিন শিক্ষা ছুটিতে থাকা এবং নির্দিষ্ট সময়ে চাকরিতে যোগ না দেওয়ায় এই সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।’

জানা যায়, শিক্ষা ছুটি শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মস্থলে যোগদান না করায় চাকরিচ্যুত করা হয় চার জন শিক্ষককে। এছাড়া একজন শিক্ষকের পদত্যাগের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

চাকরি থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন−পপুলেশন সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল ইসলাম, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ইয়াসমিন আকতার ও মো. মহসীন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া তাইসির ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আজমেরী ফেরদৌস।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে