জামায়াতের ১২ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০০

হাইকোর্ট রাজধানীর সেগুনবাগিচায় আজিজ কো-অপারেটিভ কমপ্লেক্স থেকে গ্রেফতার জামায়াতের ১২ নেতাকর্মীর রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে কারাফটকে তাদের দুই দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্লাত হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) নিজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
আসামিরা হলো মাসুম বিল্লাহ, মোফাছসির বজলুর রহমান আমিনী, মোতাহার হোসেন, রাজিবুল ইসলাম, মাসুদ রানা, মহসীন উদ্দিন, ওমিদুল ইসলাম, বিল্লাল হোসেন, রাজু আহম্মেদ, আনিছুর রহমান, মহসীন হাসান ও পারভেজ হোসেন।
নিজাম উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার আসামিদের আদালতে হাজির করেন এবং মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক, মঈন উদ্দিন, জালাল উদ্দিনসহ আরও অনেকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) নিজাম উদ্দিন জামিন নামঞ্জুর করে রিমান্ডের দাবি জানান। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে আজিজ কো-অপারেটিভ কমপ্লেক্সের অষ্টম তলায় অভিযান চালিয়ে জামায়াতের সন্দেহভাজন ১৬ নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। তবে পরে যাচাইবাছাই শেষে চারজনকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক গোলাপ উদ্দিন মাহমুদ মামলা দায়ের করেছেন।

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের