আগুনে পুড়লো দিলু রোডের ৪৫/এ নম্বর বাসা (ফটোস্টোরি)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৬

আগুন লাগে গ্যারেজে। সেখানে পুড়ে যাওয়া গাড়ি।

রাজধানীর ইস্কাটনে দিলু রোডে অগ্নিকাণ্ডে দ্বগ্ধ হয়ে মারা গেছেন তিনজন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটায় আগুন লাগে বাড়ির গ্যারেজে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে ছয়তলা বাড়ির চতুর্থ তলা পর্যন্ত। তবে আগুনের ধোঁয়া পুরো ভবনেই ছড়িয়ে যাওয়ায় বাড়িতে টেকাই ছিল অসম্ভব। ফলে বাড়ির বাসিন্দারা সবাই ছাদে ছুটে যান এবং পাশের ছাদে লাফিয়ে আত্মরক্ষা করেন।

বাড়িটির সামনে দাঁড়ানো উৎসুক জনতা

নিহত তিনজনের মধ্যে আব্দুল কাদের লিটন (৪৫) থাকতেন নিচতলায় গ্যারেজের পিছনের একটি কক্ষে। নিহত শিশু এ কে এম রুশদী(৫) বাবা মায়ের সঙ্গে থাকতেন তৃতীয় তলায়। শিশু রুশদী ঘটনাস্থলেই মারা যান। আর তার বাবা-মা দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন।

পুড়ে যাওয়া গাড়ির পাশে এক গাড়ির মালিক

রুশদীর বাবা শহিদুল ইসলাম (৪০), তার শরীরের ৪৩ শতাংশ পুড়ে গেছে। মা জান্নাতুল ফেরদৌস (৩৫), তার ৯৫ শতাংশ পুড়েছে। ভোর পৌনে ৬টার দিকে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বাবা-মায়ের সঙ্গে পাঁ বছরের শিশু রুশদী। আগুনে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। তার বাবা-মাও আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

ভবনের তৃতীয় তলা থেকে আফরিন জান্নাত জ্যোতির (১৭) দগ্ধ মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তার পুরো শরীর আগুনে পুড়ে যাওয়ায় প্রথমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে জ্যোতির বাবা জাহাঙ্গীর আলম তার মেয়ের মরদেহ শনাক্ত করেন।

জাহাঙ্গীর আলমের মেয়ে ও ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আফরিন জান্নাত জ্যোতি (১৭)। বাড়িতে আগুন লাগা দেখে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দগ্ধ হয়ে মারা যান তিনি।

এছাড়া তিন জন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাদের ঢামেক জরুরি বিভাগে নিয়ে আসে ফায়ার সার্ভিস। তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুড়ে যাওয়া একটি কক্ষ

আগুনে গ্যারেজে থাকা সাতটি গাড়ি পুড়ে গেছে। এরমধ্যে পাঁচটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল রয়েছে।

আরেক হতভাগা আব্দুল কাদের লিটন (৪৫)। দিলু রোডের বাসাটির গ্যারেজের পেছনের একটি কক্ষে থাকতেন তিনি। গ্যারেজে আগুন লাগায় বের হতে না পারায় দগ্ধ হয়ে মৃত্যু হয় তার।

দিলু রোডের বাড়িটিতে আগুন লাগার কারণ অনুসন্ধান করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের