এসকে সিনহাকে অব্যাহতির বিরুদ্ধে করা নাজমুল হুদার আবেদন খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২০, ১৮:৩৮আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৮:৪৫

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ও ব্যারিস্টার নাজমুল হুদা ঘুষ চাওয়ার অভিযোগে দায়ের মামলা থেকে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে (এসকে সিনহা) অব্যাহতি দেওয়ার বিরুদ্ধে করা ব্যারিস্টার নাজমুল হুদার আবেদন (ফৌজদারি রিভিশন) সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতের নামঞ্জুর আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (৪ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না, মাহজাবিন রাব্বানী দীপা, কাজী শামসুন নাহার কনা ও ঈশিতা পারভীন। অন্যদিকে ব্যারিস্টার নাজমুল হুদা নিজেই তার আবেদনের পক্ষে শুনানি করেন।
গত ২২ জানুয়ারি বিচারপতি এসকে সিনহাকে ঘুষের মামলা থেকে অব্যাহতির সুপারিশ-সংক্রান্ত প্রতিবেদন গ্রহণ করেন বিচারিক আদালত। ওই অব্যাহতির বিরুদ্ধে মামলার বাদী নাজমুল হুদা নারাজি আবেদন দাখিলের জন্য সময় চান। কিন্তু তার সে সময় আবেদন নামঞ্জুর করেন আদালত। এরপর ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন তিনি। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট ওই আবেদন সরাসরি খারিজ করে দিলেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার (নাজমুল হুদা) বিরুদ্ধে হওয়া একটি মামলা উচ্চ আদালত খারিজ করার পরও প্ররোচিত হয়ে এর রায় পরিবর্তন করা হয়। মামলাটি খারিজ করতে ২ কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক ১ কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চান এসকে সিনহা।
পরে মামলাটি তদন্তের জন্য দুদকে আসে। দীর্ঘ দেড় বছর তদন্ত করে এসকে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। ফলে এসকে সিনহার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি মর্মে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল করেন। একই সঙ্গে অভিযোগ থেকে এসকে সিনহাকে অব্যাহতি দেওয়ারও সুপারিশ করেন তিনি।
ওই প্রতিবেদন উপস্থাপন করা হলে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ গত ২২ জানুয়ারি সাবেক প্রধান বিচারপতিকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।
এদিকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে নাজমুল হুদার বিরুদ্ধে গত ১৯ ফেব্রুয়ারি পাল্টা মামলা দায়ের করেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

 

আরও পড়ুন...

নাজমুল হুদার মামলায় এসকে সিনহাকে অব্যাহতি

 

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম