পাপিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জড়িয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২০, ১৮:৩১আপডেট : ০৫ মার্চ ২০২০, ১৮:৪৩

 যুব মহিলা লীগ থেকে বহিষ্কার হওয়া নেত্রী শামীমা নুর পাপিয়া গ্রেফতারের ঘটনায় বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শামীমা নুর পাপিয়া ওরফে পিউসহ চার জনকে গ্রেফতার করা হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ও উৎস উল্লেখ করে পাপিয়াকে জড়িয়ে বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও সম্মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে। যা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে এবং এতে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে আটক ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম জড়িয়ে অযথা সম্মানহানিকর, বিভ্রান্তিকর এবং অসত্য সংবাদ প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ।

এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ও উৎস উল্লেখ করে বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হলো।

আরও পড়ুন:

ঢাকা-নরসিংদীতে পাপিয়ার সম্পদের পাহাড়

‘মাসিক আয় ১৯ লাখ, ওয়েস্টিনের তিন মাসের বিল ১ কোটি ৩০ লাখ’

‘তদন্তের স্বার্থে’ সাংবাদিকদের তথ্য দেবে না ওয়েস্টিন

পাপিয়ার অনৈতিক কর্মকাণ্ডে দল বিব্রত: স্বরাষ্ট্রমন্ত্রী

/জেইউ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম