আলোর মিছিল করবে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২০, ১৮:৪৯আপডেট : ১০ মার্চ ২০২০, ২৩:০৪

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ সারাদেশে আলোর মিছিল করবে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। ১৭ মার্চ সন্ধ্যায় এই মিছিল অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুজিববর্ষ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ১৭ মার্চ সন্ধ্যায় ধর্মীয়-জাতিগত সংগঠনসমূহকে সমন্বিত করে ঢাকাসহ সারাদেশে আলোর মিছিল বের করবে। ওইদিন সন্ধ্যা ৬টায় ঢাকায় কলাবাগান মোড় থেকে কুলার ওপর প্রদীপ জ্বালিয়ে আলোর মিছিল বের করা হবে। পরে মিছিল ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে।

এছাড়া বছরব্যাপী আলোচনা সভা, গোলটেবিল সংলাপ ইত্যাদির মাধ্যমেও মুজিববর্ষ পালিত হবে বলেও জানান রানা দাশগুপ্ত।

/এসও/টিটি/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের