শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার আহ্বান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২০, ২১:১৯আপডেট : ১৫ মার্চ ২০২০, ২১:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিবৃতি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। রবিবার (১৫ মার্চ) সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং মহাসচিব ড. মো. নিজামুল হক ভূইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্বজুড়ে মহামারি রূপ নিয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে প্যানডেমিক (pandemic) হিসেবে ঘোষণা করেছে। পৃথিবীর অনেক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত সতর্কবার্তায় দেশে জনসমাগম, ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এমনকি কোনও কোনও দেশে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কেন্দ্রীয় সরকার করোনা ভাইরাসের বিস্তারকে বিজ্ঞপ্তির মাধ্যমে ‘বিপর্যয়’ হিসেবে ঘোষণা করেছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে পূর্বনির্ধারিত অনুষ্ঠান পুনর্বিন্যাস করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হওয়ার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে দেশের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধী সমাজে একটি সম্মিলিত জনমত সৃষ্টি হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে ইতোমধ্যে আড়াই হাজার মানুষকে সঙ্গরোধ (কোয়ারেন্টাইন) ব্যবস্থায় রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে সাময়িক বন্ধ ঘোষণা অথবা গ্রীষ্মকালীন ছুটি নির্ধারিত সময়ের আগে কার্যকর করার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্তের নির্দেশনা দিতে প্রধানমন্ত্রীকে অনুরাধ জানানো হয়।

/এসএমএ/ টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম