আরিফুলের সঙ্গে সরল মনে কথা বলেছিলেন ডিসি সুলতানা পারভীন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২০, ১৩:৪৮আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৩:৫৫

ডিসি সুলতানা পারভীন

বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলামকে তুলে নিয়ে নির্যাতন ও কারাগারে পাঠানোর পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন নিচের ফেসবুক পেজে একটার পর একটা স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন।

সর্বশেষ কারাগার থেকে জামিনে বেরিয়ে আসার পর ডিসির সঙ্গে মোবাইল ফোনে কথা হয় আরিফুলের। সেই কথপোকথনের অডিও প্রকাশ হলে সুলতানা পারভীন মঙ্গলবার (১৭ মার্চ) রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি দাবি করেন, আরিফুলের সঙ্গে   সরল মনে কথা বলেছিলেন। কিন্তু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় তাকে সরাসরি দায়ী করার কৌশল অবলম্বন করা হচ্ছে। তিনি তার স্ট্যাটাসে লিখেছেন,

সুলতানা পারভীনের ফেসবুক স্ট্যাটাস ‘আরিফুল ইসলাম রিগানের বিষয়টি নিয়ে একটার পর একটা ইস্যু তৈরি করে যেভাবে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আমাকে সরাসরি দায়ী করার কৌশল অবলম্বন করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। জামিন পাওয়ার পর জেল থেকে বেরিয়ে আরিফুল আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, তার কোনও আত্মীয়-ভাইয়ের মোবাইলের মাধ্যমে, যে তাকে জেল গেটে আনতে গিয়েছিলেন। তার সেই আত্মীয় প্রথমে এনডিসির মোবাইলে ফোন করে বিষয়টি জানান। আমি তাকে সমবেদনা জানাতে সরল মনে কথা বলেছি। কিন্তু বিস্ময়ে হতবাক হলাম যে, উক্ত অবস্থায়ও আমার সেই সমবেদনামূলক কথাগুলোকেও মিডিয়ায় আমার বিরুদ্ধে ব্যবহার করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে রেকর্ড করা হলো এবং তা ফেসবুক ও অন্যান্য মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হলো। উদ্দেশ্য যে করেই হোক, আমাকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত করে দায়ী করা। অথচ কথোপকথনের কোথাও এমন কিছুর কোনও অস্তিত্ব আছে বলে আমি বিশ্বাস করি না। আমি পূর্বেও বলেছি, মোবাইল কোর্ট পরিচালনা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়মিত এবং রুটিন মাফিক কাজ। ঘটনাটি আমি পরদিন আনুমানিক সকাল ১০টার দিকে অবহিত হই। এতে আমার বিন্দুমাত্র হস্তক্ষেপ ছিল না। দয়া করে বিষয়টি নিয়ে ঘটনার সত্যতা না বুঝে এভাবে নেতিবাচক মন্তব্য করবেন না।’
আরও পড়ুন:

ডিসি সুলতানা পারভীনের অসত্য বয়ান...

‘মুখ থেকে একটা কথা বের করলেই মোবাইল কোর্ট দিয়ে জেলে পাঠাবো’

ফেসবুক স্ট্যাটাসে যা বললেন ডিসি সুলতানা 


আরিফ কারাগার থেকে বের হওয়ার পরেই ডিসি সুলতানা যে প্রস্তাব দিয়েছিলেন (অডিও)




আরডিসি নাজিম ও দুই সহকারী কমিশনার প্রত্যাহার

 

প্রতিবেদন দুপুরের মধ্যেই, পুরো ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে

কারা দিয়েছিল সেই ১৫০ গ্রাম গাঁজা ও আধা বোতল মদ?

শুক্রবার মধ্যরাতে যা ঘটেছিল সাংবাদিক আরিফের বাসায় (ভিডিও)

প্রতিশোধ নিতেই আইনের অপপ্রয়োগ!

‘ডিসি অফিসে নিয়ে সাংবাদিক আরিফকে চোখ বেঁধে বিবস্ত্র করে পেটানো হয়’

মধ্যরাতে আরিফকে গ্রেফতার করে সাজা: রংপুরের বিভাগীয় কমিশনারকে তদন্তের নির্দেশ
আরিফের ওপর অন্যায় হয়ে থাকলে ডিসিকে প্রশ্নের মুখোমুখি হতে হবে: প্রতিমন্ত্রী

‘রাতে দরজা ভেঙে ঘরে ঢুকতে পারেন না মোবাইল কোর্ট’

মোবাইল কোর্টে আরিফকে সাজায় ক্ষুব্ধ মন্ত্রিপরিষদ বিভাগ, তদন্তের নির্দেশ

কুড়িগ্রামের ডিসির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রীকে প্রশ্ন করতে বললেন আইনমন্ত্রী

‘তুই অনেক জ্বালাচ্ছিস- বলে মারতে মারতে নিয়ে যায় আরিফকে’

মধ্যরাতে বাড়ি থেকে সাংবাদিককে ধরে নিয়ে মোবাইল কোর্টে এক বছরের জেল

মধ্যরাতে সাংবাদিক আরিফুলকে তুলে নিয়ে গেলো মোবাইল কোর্ট

আরিফের আটক ও সাজার আইনি ব্যাখ্যা দিতে পারেননি ডিসি সুলতানা

কাবিখা’র টাকায় পুকুর সংস্কার করে ডিসি’র নামে নামকরণ!

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের