চট্টগ্রামে গভীর সমুদ্রে কোয়ারেন্টিনে ৫ জাহাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২০, ১৮:৫৪আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৯:১৮

জাহাজ (ফাইল ছবি) করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে আমদানি করা পাঁচটি জাহাজ। জাহাজগুলোকে পুনঃপ্রক্রিয়াজাতকরণের জন্য কোয়ারেন্টিনে পাঠানো হয়। এ সময়ে জাহাজগুলো দুই সপ্তাহ গভীর সমুদ্রে অবস্থান করবে। এদিকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য সোমবার (২৩ মার্চ) থেকে আগামী ৭ এপ্রিল পর্যন্ত জাহাজ আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এ সময় জাহাজ আমদানির জন্য কোনও অনাপত্তি সনদ (এনওসি) প্রদান করা হবে না। তথ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প এলাকায় ৩৫ হাজার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনা করে শিল্প মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত পত্র সোমবার বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো হয়েছে।

এছাড়া করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সীতাকুণ্ডে অবস্থিত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প এলাকায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় স্বাস্থ্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনকে শিল্প মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে।

এতে কর্মস্থলে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ, হ্যান্ড স্যনিটাইজার ও শরীরের তাপমাত্রা নির্ণয় করে কর্মস্থলে প্রবেশ, মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে কাজ করা, সর্দি-কাশি হলে কাজ থেকে বিরত থাকা, কিছুক্ষণ পরপর হাত ধোয়া, অফিস ও বাসা ছাড়া অন্য কোথাও না যাওয়া, ক্যান্টিনে একত্রিত হয়ে না বসাসহ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

/ইএইচএস/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
চাকরি হারালেই কি মার্কিন মুলুক ছাড়তে হবে দক্ষ কর্মীদের?
চাকরি হারালেই কি মার্কিন মুলুক ছাড়তে হবে দক্ষ কর্মীদের?
সালমান রুশদিকে আজীবন সম্মাননা দেবে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড
সালমান রুশদিকে আজীবন সম্মাননা দেবে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার