গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও বেতন পরিশোধের আহ্বান বিএফইউজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২০, ২২:০০আপডেট : ২৫ মার্চ ২০২০, ২২:০৩

গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও বেতন পরিশোধের আহ্বান বিএফইউজের সারাদেশে করোনাভাইরাস সংক্রামিত হওয়ার পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ।

বুধবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানান তারা। বিবৃতিতে নেতারা বলেন, ‘আমরা গভীর উৎকণ্ঠার সঙ্গে দেখছি যে, করোনার মতো ভয়ঙ্কর সংক্রামক ব্যাধি দ্রুত ছড়িয়ে পড়লেও ঢাকাসহ ঢাকার বাইরে কর্মরত গণমাধ্যম কর্মীরা এখনও নিরাপত্তাহীনতায় নিজ নিজ প্রতিষ্ঠানে কাজ করছেন। চলমান সংকটময় পরিস্থিতিতেও গণমাধ্যম কর্মীদের নিজ নিজ কর্মস্থলে যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থায় কোনও পরিবহন সরবরাহের ব্যবস্থা হচ্ছে না।’

নেতারা বলেন, ‘চলমান সংকটকালে গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকরা মানবিক দৃষ্টান্ত স্থাপন করলে সাংবাদিক সমাজ উপকৃত হবে।’

বিবৃতিতে নেতারা গণমাধ্যম প্রতিষ্ঠান মালিকদের এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের পিপিই সরবরাহ, পরিবহন সংকট নিশ্চিতসহ বকেয়া বেতন-ভাতা পরিশোধের জোর দাবি জানান।

/এসও/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম