করোনাভাইরাস মোকাবিলায় শক্ত অবস্থান নিয়েছে শ্রীলঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২০, ০০:২২আপডেট : ২৮ মার্চ ২০২০, ০০:৩৪

করোনাভাইরাস মোকাবিলায় শক্ত অবস্থান নিয়েছে শ্রীলঙ্কা
করোনাভাইরাস মোকাবিলায় শক্ত অবস্থান নিয়েছে শ্রীলঙ্কা। দেশটির প্রেসিডেন্ট গোদাবায়া রাজপক্ষে শুধু লকডাউন নয়, বরং কারফিউ ঘোষণা করেছেন। শুক্রবার এক টুইট বার্তায় তিনি বিদেশে অবস্থিত শ্রীলঙ্কানদের স্ব স্ব দেশে অবস্থানের আহ্বান জানিয়েছেন। কেননা ইতোমধ্যেই দেশটির বিমানবন্দরগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
গত সপ্তাহে বাংলাদেশে অবস্থানরত শ্রীলঙ্কার নাগরিকরা মাতৃভূমিতে ফেরার জন্য দেশটির সরকারের প্রতি অনুরোধপত্র পাঠিয়েছিল। কিন্তু লঙ্কান সরকারের নতুন উদ্যোগের ফলে তাদের সে প্রত্যাশার ইতি ঘটলো।

এদিকে শুক্রবার দেশটির একটি মসজিদে জুমার নামাজ পড়ার কারণে ১৭ জন মুসলিমকে আটক করেছে পুলিশ। দেশটিতে ধর্মীয়সহ সব ধরনের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সংবাদমাধ্যম কলম্বো টাইমস জানিয়েছে, মুসলিম সম্প্রদায়ের একজন নেতা শেখ এম এস এম তাসিম সরকারের নির্দেশনা অমান্য করার জন্য আটককৃতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা মুসলিমদের মসজিদে নামাজ না পড়ার জন্য বারবার নিষেধ করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা এখানে সবাই এখন বাসায় অবস্থান করছি। কারণ করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে।’

শ্রীলঙ্কায় প্রবাসী বাংলাদেশিরা কেমন আছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছি। তবে এখন পর্যন্ত কারও আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।’

/এসএসজেড/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম