মশার কয়েলের আগুন ঘরে লেগে মা ও দুই সন্তানের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২০, ১৫:৩২আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৬:৫২

প্রতীকী আগুন

রাজধানীর পল্লবীতে একটি বাসায় মশার কয়েল থেকে আগুন ঘরে ছড়িয়ে পড়ায় দগ্ধ হয়ে এক মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) ভোরে রাজধানীর মিরপুরের পল্লবীর সেকশন ১১ এর ডি-ব্লকের ১৬ নম্বর রোডের ১০ নম্বর বাসায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

এ দুর্ঘটনার শিকার হয়েছেন কল্পনা বেগম (৩৫), তার মেয়ে জান্নাত (১৩) ও ছেলে কাওসার (৭)। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জনিয়েছে পল্লবী থানা পুলিশ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বাংলা ট্রিবিউনকে বলেন, শনিবার ভোর ৪টার দিকে আমরা পল্লবীর বাউনিয়া বাঁধে একটি বাসায় আগুন লাগার সংবাদ পাই। পরে সেখানে দমকল বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, মশার কয়েল থেকে আগুন ওই বাড়ির তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হয়ে এক মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এআইবি/এসজেএ/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের