মিরপুরে আগুনে স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২০, ০৩:০৩আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৭:০৪

বার্ন ইউনিট, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল রাজধানীর মিরপুর ভাষানটেক এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুনের ঘটনায় একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন−জাকির (৪০), তার স্ত্রী রানী (৩৫) এবং তাদের একমাত্র সন্তান রিয়াদ হোসেন জিহাদ (১৭)। শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ ভাষানটেক শ্যামল পল্লি আবাসিক এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ তিন জনকেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, দগ্ধ তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ জাকিরের প্রতিবেশী সাখাওয়াত হোসেন দুলাল জানান, রাত সাড়ে ১১টার দিকে ওই টিনশেড বাড়িতে বিকট একটি শব্দ হয়, এর পরই বাড়িতে আগুন ধরে যায়। এতে ঘরের ভেতরে থাকা তিন জনই দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, আনুমানিক ৬ থেকে ৭ মাস আগেও একই জায়গায় একই ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন মারা গিয়েছিল। 

/এসজেএ/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম