রাঙামাটিতে হামে আক্রান্ত ১৭১ শিশুকে চিকিৎসাসেবা সেনাবাহিনীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২০, ২০:৪৫আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:০৩

রাঙামাটিতে শিশুদের হামের চিকিৎসা দিচ্ছেন সেনাবাহিনীর চিকিৎসকরা। (ছবি: আইএসপিআর)

পার্বত্য চট্টগ্রামে হামে আক্রান্ত ১৭১ শিশুসহ ২০২ রোগীকে চিকিৎসা ও মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। গত আড়াইমাসে  রাঙামাটির সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদাহ এলাকায় হাম রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়ে। এতে ৮ শিশুর মৃত্যু হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, রাঙামাটির সাজেকের পাহাড়ি দুর্গম এলাকায় মহামারি আকারে হাম ছড়িয়ে পড়ায় গত ২৪ মার্চ সেনাবাহিনীর একটি চিকিৎসক দল ওই এলাকায় যায়। চিকিৎসক দলটি গত ২৪ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১৭১ শিশুসহ ২০২ জন রোগীকে চিকিৎসার পাশাপাশি মানবিক সহায়তা দেয়। 

এছাড়াও ওই এলাকায় একই পরিবারের অপুষ্টিজনিত রোগসহ নিউমোনিয়ায় আক্রান্ত আরও ৫ শিশুর জীবন বাঁচাতে গত ২৫ মার্চ সেখান থেকে হেলিকপ্টারযোগে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আক্রান্ত শিশুরা সম্পূর্ণ আশঙ্কামুক্ত রয়েছে।

/জেইউ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী