করোনা: এক দিনের বেতন দান করলো রেল কর্মকর্তা-কর্মচারীরা

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ মার্চ ২০২০, ১৭:২৩আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৭:৩০

করোনা: এক দিনের বেতন দান করলো রেল কর্মকর্তা-কর্মচারীরা দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি ছুটি ঘোষণা করায় বিপাকে পড়েছে সাধারণ নিম্নবিত্ত মানুষেরা। তাদের পাশে দাঁড়াতে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ পরিদর্শন অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) উপসচিব মীর আলমগীর হোসেন এক চিঠির মাধ্যমে ব্ষিয়টি জানান। রেল কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের একদিনের বেতনের সমপরিমাণ ১ কোটি ৫৫ লাখ ১৪ হাজার ৮৭৯ টাকা প্রধানমন্ত্রীর তহবিলে প্রদান করা করেছেন।

ওই চিঠিতে বলা হয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের সরকারি অফিসগুলো ৪ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করে সবাইকে নিজ নিজ বাসায় অবস্থানের জন্য বলা হয়েছে। তাই সাধারণ খেটে খাওয়া মানুষ কাজে যেতে পারছে না। এই পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষের আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীর তহবিলে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ পরিদর্শন অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের ‌এক দিনের বেতন প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে পাঁচ জনের।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম