ঢাকা ছাড়লেন ৩২৭ জাপানিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২০, ১১:২১আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১১:৫৮

হযরত শাহজালাল বিমানবন্দর (ফাইল ছবি) বাংলাদেশে অবস্থানরত ৩২৭ জন জাপানের নাগরিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টা ১৯ মিনিটে তাদের নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাস তাদের নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে এ ফ্লাইটের ব্যবস্থা করে। এর আগে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ভুটানের নাগরিকরাও ঢাকা ত্যাগ করেছেন।

গত ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ২৬৯ মার্কিন নাগরিক। সেই ফ্লাইটে তাদের পোষা ৭টি কুকুরও ছিল। ২৫ মার্চ রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক ঢাকা ত্যাগ করেন। ২৬ মার্চ সকালে দ্রুক এয়ারের দুইটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ১৩৯ জন ভুটানের নাগরিক। ওই দুটি ফ্লাইটে ঢাকাস্থ ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরা ছিলেন। 

/সিএ/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের