বিএসএমএমইউর করোনা ল্যাবে ২১ নমুনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২০, ২১:১২আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২১:১৭

করোনা পরীক্ষা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিভার ক্লিনিকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ৯০ জনের মধ্যে ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার ( ৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এখণ পর্যন্ত মোট ৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষার ফলাফল জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হচ্ছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস ল্যাবরেটরিতে বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠান থেকে পাঠানো নমুনাও পরীক্ষা করা হচ্ছে।

এদিকে করোনার প্রাদুর্ভাব প্রতিরোধের কারণে সরকার ঘোষিত ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের সব বহির্বিভাগের কার্যক্রম সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আগের মতো চালু থাকবে বলে অফিস আদেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব বহির্বিভাগে চিকিৎসাসেবা, ফিভার ক্লিনিকে চিকিৎসাসেবা,জরুরি বিভাগের চিকিৎসাসেবা এবং হেল্প লাইনে চিকিৎসা দেওয়ার পাশাপাশি ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ চালু করা হচ্ছে।

আগামীকাল ৫ এপ্রিল থেকে এই ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’এর কার্যক্রম শুরু হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

 

 

/জেএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম