মার্কিনিদের নিয়ে সন্ধ্যায় ঢাকা ছাড়বে চার্টার্ড ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২০, ১২:৫২আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৬:৫১

শাহজালাল বিমান বন্দর ছাড়ছেন মার্কিন নাগরিকরা মার্কিন নাগরিকদের নিয়ে দ্বিতীয় চার্টার্ড ফ্লাইট ঢাকা ছাড়বে আজ রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায়। কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াশিংটনের ডালাস এয়ারপোর্টে যাবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ফ্লাইটের আনুষ্ঠানিকতার জন্য দুপুর ১২টার আগ থেকেই বিমানবন্দরে আসা শুরু করেছেন মার্কিন নাগরিকরা। আনুষ্ঠানিকতা শেষে হলে সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি ছেড়ে যাবে। এর আগে ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ জন মার্কিন নাগরিক, কূটনীতিক ও পর্যটক।

মার্কিন নাগরিকদের জন্য দূতাবাস থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, বিমানটি দোহা হয়ে ওয়াশিংটনের ডালাস এয়ারপোর্টে যাবে। মার্কিন দূতাবাস তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের সঙ্গে মিলে ওই চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছে। ফেরত যাওয়া যাত্রীদের খরচ নিজে বহন করতে হবে।

কত টাকা খরচ হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না জানিয়ে বার্তায় বলা হয়, বিমানে ওঠার আগে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে একটি প্রমিসরি নোটে সই করতে হবে। পরে এই অর্থ ফেরত দিতে হবে। কোনও অবস্থায় বিমানবন্দরে ক্রেডিট কার্ড বা নগদ অর্থে এই ফ্লাইটের টাকা পরিশোধ করা যাবে না। যারা এই ঋণ সুবিধা নিয়ে দেশে ফেরত যাবেন তাদের পাসপোর্ট বাতিল হবে না। কিন্তু ঋণ পরিশোধ না করলে নতুন পাসপোর্ট পাবেন না।

এর আগে ২ এপ্রিল ৩২৭ জন জাপানের নাগরিক, ২৫ মার্চ মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক, ২৬ মার্চ ১৩৯ জন ভুটানের নাগরিক বাংলাদেশ ত্যাগ করেন।

/সিএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম