খাদ্য সহায়তা পাচ্ছেন সৌদি আরব ও জর্ডানের বাংলাদেশিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২০, ১২:৪৮আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১২:৫৬

করোনাভাইরাস (ইন্টারেনট থেকে সংগৃহীত)

করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশ লকডাউন থেকে কারফিউ পর্যন্ত বিভিন্ন আপদকালীন ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে সেসসব দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের এক অংশ রোজগার করতে পারছেন না। তবে তাদের সহায়তা করার জন্য উদ্যোগ নিয়েছে সৌদি আরব ও জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, 'করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে আরোপিত লকডাউনের কারণে কোনও সৌদি আরব প্রবাসী বাংলাদেশি যদি চরম খাদ্যাভাবে পতিত হন এবং কফিল/স্পন্সর/কোম্পানি থেকে যদি বেতন বা খাবার সরবরাহ করা না হয়ে থাকে, তবে তাদের (বিশেষ করে যারা ইকামা সংক্রান্ত জটিলতার কারণে কফিল/স্পন্সর/কোম্পানি থেকে কোনও বেতন না পাওয়ায় খাদ্যাভাবে রয়েছেন) নিম্নে বর্ণিত ইমেইল বা হোয়াটস আপে তথ্য প্রদান করার জন্য অনুরোধ করা যাচ্ছে।'

একইভাবে রাষ্ট্রদূত নাহিদা সোবহান এক ভিডিও বার্তায় জানান, জর্ডানে অবস্থিত কিছু বাংলাদেশি আয় করতে পারছেন না এবং খাদ্য সংকটে আছেন। তবে কারফিউ পরিস্থিতির মধ্যে দূতাবাস খোলা রাখা হয়েছে এবং সমস্যায় থাকা প্রবাসীদের তালিকা প্রণয়ন করা হচ্ছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, 'যেসব বাংলাদেশি সমস্যায় নেই, আমি আশা করবো তারা নিজের এলাকায় অন্যদের সহায়তা করবেন।'

/এসএসজেড/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম