২০ হাজার টাকায় ভেন্টিলেটর বানানোর দাবি টাইগার আইটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২০, ১৭:৫৩আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৯:২৮

তৈরি ভেন্টিলেটর দেশি প্রযুক্তি ব্যবহার করে মাত্র ২০ হাজার টাকায় ভেন্টিলেটর বা শ্বাস-সহায়ক প্রোটোটাইপ যন্ত্র তৈরির দাবি করেছে টাইগার আইটি। এটি প্রধানত করোনাভাইরাস বা কোভিড-১৯ ও বিভিন্ন ধরনের শ্বাসকষ্টের সমস্যায় ব্যবহার করা যেতে পারে বলে জানান প্রতিষ্ঠানের মুখপাত্র রাশেদ সারোয়ার।

বুধবার (৮ এপ্রিল) রাশেদ সারোয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। সারাদেশে মাত্র ৫০০ ভেন্টিলেটর রয়েছে, যা এই দুর্যোগের সময় খুবই অল্প। তাই চিকিৎসক ও টেকনিশিয়ানদের দিয়ে দেশীয় কাঁচামাল ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। এটি ওষুধ প্রশাসনের কাছে জমা দিচ্ছি। ওষুধ প্রশাসন অনুমোদন দিলেই ব্যাপকভাবে উৎপাদন করা যাবে।’

রাশেদ সারোয়ার ভেন্টিলেটর সম্পর্কে বলেন, ‘আমাদের ভেন্টিলেটর একটি মেকানিক্যাল নন-ইনভেসিভ ভেন্টিলেটর। এই ভেন্টিলেটর বাংলাদেশে স্থানীয়ভাবে যে কাঁচামাল পাওয়া যায় তা দিয়েই তৈরি করা সম্ভব। যে কারণে খরচ অনেকাংশে কমে এসেছে। মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকায় এটা তৈরি করা সম্ভব।’

টাইগার আইটি সূত্রে জানা গেছে, টাইগার আইটি ফাউন্ডেশন ২০১৯-এর শুরু থেকে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের এমআইটির সঙ্গে বিভিন্ন প্রজেক্টে কাজ করছে। এমআইটি’র কনসেপ্ট থেকে অনুপ্রেরণা নিয়ে স্বল্প খরচে ভেন্টিলেটর বানানোতে কাজ করেছেন প্রতিষ্ঠানটির সাজ্জাদুল হাকিম ও রেদোয়ান হাসানের নেতৃত্বে একটি টিম। সেখানে রয়েছেন গবেষক ও চিকিৎসক আকিব।

/এসএমএ/এনএস/ এমও্রএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম