করোনার ক্লাস্টার নারায়ণগঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২০, ২০:৫৬আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২২:২৮

নারায়ণগঞ্জ দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হওয়া ২১৮ জনের মধ্যে সবচেয়ে বেশি ১২৩ জন রয়েছেন ঢাকা মহানগরীতে, এর পরেই রয়েছে নারায়ণগঞ্জ। সেখানে বুধবার (৮ এপ্রিল) পর্যন্ত শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৪৬ জন। আর দেশে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২০ জনের মধ্যে দুই জন নারায়ণগঞ্জের। তাই নারায়ণগঞ্জকে হটস্পট ও করোনা ক্লাস্টার হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর, করা হয়েছে লকডাউন।

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, ঢাকার বাইরে ৪৬ জন শনাক্ত হওয়ায় নারায়ণগঞ্জকে ক্লাস্টার হিসেবে ঘোষণা করা হয়েছে।

ক্লাস্টার ট্রান্সমিশন কী জানতে চাইলে আইইডিসিআর পরিচালক বলেন, যদি কোথাও একই জায়গায় কম দূরত্বের মধ্যে একাধিক রোগী থাকে, তখন তাকে ক্লাস্টার হিসেবে আইডেন্টিফাই করে ইনভেস্টিগেশন করা হয়।

এদিকে, সংক্রমণের হার বেড়ে যাওয়ায় নারায়ণগঞ্জকে লকডাউন বা কারফিউ জারির জন্য গত ৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রবিবার (৫ এপ্রিল) বিকালে সংস্থাটির প্রধান নির্বাহী আবুল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য নগরী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আদমজী ইপিজেড, তৈরি পোশাক কারখানা, হোসিয়ারিসহ ভারী শিল্প প্রতিষ্ঠান এবং চাল, ডাল, আটা, ময়দা, লবণসহ নিত্যপণ্যের পাইকারি বাজার রয়েছে এ নগরীতে। এসব কারণে নারায়ণগঞ্জ একটি শ্রমিক অধ্যুষিত এলাকা। ঘনবসতিপূর্ণ এই নগরীতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি খুব বেশি। তাই মানুষের জীবন রক্ষায় পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বিক বিবেচনা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী জরুরি ভিত্তিতে সিটি এলাকায় লকডাউন বা কারফিউ জারির জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

তার আশঙ্কা, অন্যথায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

আরও পড়ুন:

ক্লাস্টার ট্রান্সমিশন কী?



নারায়ণগঞ্জ সিটি এলাকা লকডাউন চেয়ে প্রধানমন্ত্রীকে মেয়র আইভীর চিঠি

/জেএ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম