করোনা পরিস্থিতিতেও জরুরি সেবা চালু রেখেছে বিএসটিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২০, ১৮:৫৯আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৯:৩৭

বিএসটিআই

ভোক্তার হাতে মানসম্পন্ন পণ্য পৌঁছে দেওয়া নিশ্চিত করতে জরুরি সেবা অব্যাহত রেখেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিশেষ করে বিদেশ থেকে যেন নিম্নমানের পণ্য আমদানি করা না যায় এবং আমদানিকারকরা যেন কোনও ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়টি বিবেচনায় রেখে জরুরি কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিএসটিআইয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুঁড়ো দুধ, শিশুখাদ্যসহ আমদানির ক্ষেত্রে বাধ্যতামূলক ৫৫টি পণ্য বিএসটিআই’র ল্যাবরেটরিতে পরীক্ষা করে ছাড়পত্র প্রদান করা পর সেসব পণ্য দেশীয় বাজারে বাজারজাত করা হয়। এ লক্ষ্যে বিএসটিআই’র প্রধান কার্যালয়সহ বিভিন্ন বন্দর এলাকার সংশ্লিষ্ট ওয়ান স্টপ সার্ভিস সেন্টার এবং ল্যাবরেটরি চালু রাখা হয়েছে।

এতে আরও বলা হয়, আসন্ন পবিত্র রমজান মাসে জনসাধারণ যেন মানসম্পন্ন পণ্য ক্রয়/ব্যবহার করতে পারে, সে লক্ষ্যেও কাজ করছে বিএসটিআই। বিশেষ করে ইফতার এবং সেহরিতে অধিক ব্যবহৃত হয় এ রকম চার শতাধিক খাদ্যপণ্য খোলাবাজার থেকে সংগ্রহ করা হয়েছে। সেসব পণ্য বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষাধীন রয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে—মুড়ি,  লাচ্ছা সেমাই, ভার্মিসিলি সেমাই, ঘি, বাটার অয়েল, নুডলস, সফট ড্রিংকস পাউডার, আটা, ময়দা, সুজি, চিনি, আয়োডিনযুক্ত লবণ ইত্যাদি। ল্যাবরেটরির পরীক্ষার ফল শিগগিরই প্রকাশ করা হবে।

/এসও/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী