আসন্ন রমজান মাস উপলক্ষে ভোক্তা অধিকারের বাজার তদারকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২০, ২১:৫৬আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ২২:৫৭

আসন্ন রমজান মাস উপলক্ষে ভোক্তা অধিকারের বাজার তদারকি আসন্ন রমজান মাস উপলক্ষে রাজধানীর বাজার তদারকি করছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর কয়েকটি বাজারে অভিযান চালিয়ে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রতিষ্ঠানটি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, ঢাকায় অধিদফতরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় এবং পরিচালকের (প্রশাসন) তত্ত্বাবধানে ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল, ফামিনা আক্তার, রোজিনা সুলতানা, জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে মহানগরীর গুলশান-১ কাঁচাবাজার, গুলশান-২ কাঁচাবাজার, বনানী কাঁচাবাজার, মহাখালী কাঁচাবাজার, রামপুরা বাজার, মধুবাগ বাজার, ইন্দিরা রোড কাঁচাবাজার, পশ্চিম রাজাবাজার কাঁচাবাজার, পান্থপথ বউবাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কলমিলতা বাজার, কারওয়ানবাজার, শেওড়াপাড়া বাজার, মোহাম্মদপুর শিয়া মসজিদ কাঁচাবাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। এদিন মোট ১৬টি বাজারে তদারকি ও সচেতনতামূলক অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের দায়ে সাতটি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করার পর আদায় করা হয়।

এছাড়া মহানগরের দুটি স্থানে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় (ট্রাকসেল) তদারকি করা হয় এবং ভোক্তাদের সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করতে আহ্বান জানানো হয়। একইসঙ্গে প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করার অনুরোধ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মাসুম আরেফিন জানান, মহাপরিচালক বাবলু কুমার সাহা আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যে কেনাবেচার ভাউচার সংরক্ষণ ও নিত্যপ্রয়োজনীয় মোড়কবিহীন পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শনের অনুরোধ করেন। তারা মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি করা থেকে বিরত থাকতে বলেন এবং টেকসই ভোক্তা ও ব্যবসাবান্ধব বাজার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ভোক্তা ও ব্যবসায়ীদের সহযোগিতা চান।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফের চালু হচ্ছে ইউএস-বাংলার ঢাকা-যশোর ফ্লাইট, দেখে নিন সময়সূচি ও ভাড়া 
ফের চালু হচ্ছে ইউএস-বাংলার ঢাকা-যশোর ফ্লাইট, দেখে নিন সময়সূচি ও ভাড়া 
চট্টগ্রামে জশনে জুলুসে লাখো ভক্তের ঢল
চট্টগ্রামে জশনে জুলুসে লাখো ভক্তের ঢল
বাংলা টেসলা: শুধু উদ্ভাবনই হয়েছে, শিল্প খাত হয়নি 
বাংলা টেসলা: শুধু উদ্ভাবনই হয়েছে, শিল্প খাত হয়নি 
২৩ বছর পর ক্যামেরার সামনে এসে ‘রাজ’-এর নায়িকা বললেন, ‘আমি বেঁচে আছি’ 
২৩ বছর পর ক্যামেরার সামনে এসে ‘রাজ’-এর নায়িকা বললেন, ‘আমি বেঁচে আছি’ 
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’