সাংবাদিক তুহিন হাওলাদারকে মারধরের ঘটনায় আইনজীবী সমিতির নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২০, ২২:৩২আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২২:৩৫

 

সাংবাদিক ও আইনজীবী তুহিন হাওলাদার

সাংবাদিক ও আইনজীবী তুহিন হাওলাদারকে ওয়ারী থানার পুলিশ শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বার অ্যাসোসিয়েশন (আইনজীবী সমিতি)।

শুক্রবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. হোসেন আলী খান হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর টিকাটুলির কেএম দাস লেনে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট তুহিন হাওলাদারকে ওয়ারী থানার এসআই মাহবুবুর রহমানসহ কয়েকজন পুলিশ মারধর করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অ্যাডভোকেট তুহিন হাওলাদারকে শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনায় ঢাকা আইনজীবী সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।

সাংবাদিক তুহিন হাওলাদারকে মারধরের ঘটনায় আইনজীবী সমিতির নিন্দা প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজধানীর ওয়ারী থানার কেএম দাস লেনে  বাংলাদেশ প্রতিদিনের আদালত বিটের সাংবাদিক ও আইনজীবী তুহিন হাওলাদারকে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) বেধড়ক পিটিয়েছেন বলে অভিযোগ ওঠে। মারধরের শিকার তুহিন গুরুতর আহত হন এবং তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় ওই এসআইকে প্রত্যাহার করা হয়।

আহত সাংবাদিক তুহিন হাওলাদার জানান,ওইদিন দুপুরে কে এম দাস রোডে ওয়ারী থানার এসআই মাহবুবুর রহমানসহ একজন পুলিশ ও একজন আনসার সদস্য আমাকে বাইক থামাতে বলেন। বাইক থামালে ঘর থেকে কেন বের হয়েছি— বলেই মারধর শুরু করেন। তারা আমাকে কোনও কথাই বলতে দেননি। পরে এক পথচারীর সহায়তায় হাসপাতালে গিয়েছি।

আরও পড়ুন:

সাংবাদিক ও আইনজীবী তুহিন হাওলাদারকে মারধর, এসআই ক্লোজড

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম