আইনমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২০, ২১:৩৬আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২১:৪৯

জাহানারা হক

আইনমন্ত্রী আনিসুল হক এমপির মা ও বঙ্গবন্ধু হত্যা মামলার সাবেক প্রধান আইনজীবী মরহুম সিরাজুল হকের স্ত্রী মুক্তিযোদ্ধা জাহানারা হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

শনিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রধান বিচারপতি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন প্রধান বিচারপতি।

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক

আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হকের (৮৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন।

শনিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হেলাল চৌধুরী ও মহাসচিব (ভারপ্রাপ্ত) বিকাশ কুমার সাহা স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, মরহুমা একজন বীর মুক্তিযোদ্ধা এবং বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সকল সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের মায়ের মৃত্যুতে শোকাভিভূত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

জাহানারা হক (৮৫) শুক্রবার দিবাগত রাত ৩ টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

আজ শনিবার (১৮ এপ্রিল) বাদ যোহর বনানীর ১১ নম্বর রোড সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জামে মসজিদে পারিবারিকভাবে ও সীমিত পরিসরে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

/বিআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম