অনলাইনে কোর্ট পরিচালনার নির্দেশনা চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২০, ০৫:৪৫ আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৫:৪৭

সুপ্রিম কোর্ট করোনা পরিস্থিতিতে ঘরে থাকার নির্দেশনা দিয়ে জারি করা সরকারি ছুটির মধ্যেই অনলাইনে আদালতের কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। শনিবার (১৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে ই-মেইলে প্রধান বিচারপতিকে এ চিঠি পাঠানো হয়। মানবাধিকার সংগঠন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের (সিসিবি ফাউন্ডেশন) পক্ষে এর চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুল হালিম ও পরিচালক অ্যাডভোকেট ইশরাত হাসান এ চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, করোনার সংক্রমণ রোধে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। যেহেতু দেশে কোনও জরুরি অবস্থা জারি করা হয়নি, সেহেতু স্বল্প পরিসরে হলেও আদালতের কার্যক্রম পরিচালিত হওয়া জরুরি। কেননা, বাংলাদেশ সংবিধানে দেশের নাগরিকদের অধিকার নিশ্চিত করা হয়েছে। সরকার এসব অধিকার বাস্তবায়নে ব্যর্থ হলে সংবিধান অনুসারে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু করোনা পরিস্থিতিতে দেশের উচ্চ আদালতসমূহ একেবারেই বন্ধ থাকায় নাগরিকরা তাদের অধিকার বঞ্চিত হলে আদালতের দ্বারস্থ হওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। তাই করোনা সংক্রমণের মধ্যেও সাংবিধানিক বিবেচনায় অনলাইনের মাধ্যমে হাইকোর্টের এক বা একাধিক বেঞ্চ পরিচালনার অনুরোধ জানানো হলো।

এছাড়াও চিঠিতে করোনা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারির আরজি জানানো হয়। সেক্ষেত্রে এই চিঠিটি আবেদন (রিট পিটিশন) হিসেবে গ্রহণ করার সুযোগ আছে বলেও চিঠিতে আইনি ব্যাখ্যা দেওয়া হয়। সে কারণে চিঠিতে করোনা (কোভিড-১৯) পরিস্থিতির মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ, খাদ্যপণ্য, ত্রাণ বিতরণের জন্য হাইকোর্টকে নির্দেশনা দেওয়ার আরজি জানানো হয়।

এছাড়াও টিসিবি এবং ওএমএসের মাধ্যমে খাদ্যপণ্য বিক্রির ক্ষেত্রে সামাজিক দূরত্ব বাধ্যতামূলক করতে নির্দেশ প্রদান, সড়কে ভিড় না কমাতে আইনের যথাযথ প্রয়োগ, ডাক্তার, নার্স ও অন্যান্য মেডিক্যাল কর্মীদের মধ্যে প্রয়োজনীয় অর্থ সহায়তা, পিপিই সরবরাহ, অ্যাম্বুলেন্স, যানবাহন এবং আবাসিক আইসোলেশন সুবিধা প্রদানের নির্দেশ চাওয়া হয়।

পাশাপাশি দেশের প্রতিটি জেলায় প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টার এবং করোনা পরীক্ষাগার স্থাপনের নির্দেশনা চাওয়া হয়। একইসঙ্গে চিঠিতে সামাজিক দূরত্ব নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সব ব্যাংকের লেনদেনের সময় বৃদ্ধি করতে নির্দেশনা জারিরও আরজি জানানো হয়।

/বিআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোটরসাইকেলে বসে ছিলেন যুবক, গুলি করে চলে গেলো দুজনে
মোটরসাইকেলে বসে ছিলেন যুবক, গুলি করে চলে গেলো দুজনে
আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত
আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত
কক্সবাজারে মাটি থেকে বের হচ্ছে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
কক্সবাজারে মাটি থেকে বের হচ্ছে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
ইন্টারনেটে ঘ্রাণ পাঠাবে ‘সেন্ট্রনিক’, দূরে বসেই পাবেন কফি-কেকের সুবাস
ইন্টারনেটে ঘ্রাণ পাঠাবে ‘সেন্ট্রনিক’, দূরে বসেই পাবেন কফি-কেকের সুবাস
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ