চিকিৎসা সামগ্রী নিয়ে বিমান বাহিনীর প্লেনের বেইজিং ত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২০, ১৩:৩৩আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৩:৪৩

বিমান বাহিনীর সি-১৩০জে প্লেন করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসা সামগ্রী নিয়ে বিমান বাহিনীর সি-১৩০জে প্লেন চীনের রাজধানী বেইজিং ত্যাগ করেছে। রবিবার (১৯ এপ্রিল) টেস্ট কিট, এন-৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, ইলেট্রনিক থার্মোমিটার, মেডিক্যাল সেফটি গ্লাস, প্রটেক্টিভ গ্লাভস, গগলস এবং পিপিইসহ চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে বিমানটি বেইজিং ত্যাগ করে। রাষ্ট্রদূত মাহবুব উজ জামান এ তথ্য জানান।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ’এটি একটি চলমান প্রক্রিয়ার অংশ। চীনের কাছ থেকে আমরা বিভিন্ন সহায়তা পাচ্ছি এবং এটি অব্যাহত থাকবে।’

বিভিন্ন চিকিৎসা সামগ্রী পরিবহনের জন্য সরকারের উদ্যোগে এই প্রথমবারের মতো প্লেন পাঠানো হলো জানিয়ে মাহবুব বলেন, ‘চীনের বিভিন্ন সংস্থা আরও জিনিস দিতে চাচ্ছে, কিন্তু পরিবহন সমস্যার কারণে সেগুলো আনতে যেতে কিছুটা দেরি হচ্ছে। তবে এ ধরনের উদ্যোগের ফলে দ্রুততার সঙ্গে পণ্য আসবে।’

এর আগে করোনাভাইরাস প্রতিরোধে চীন থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি আনার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান বেইজিং পাঠানো হয়। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু শুভেচ্ছা সামগ্রী যেমন: হস্ত ও কুটির শিল্প জাতীয় উপহার সামগ্রী বিমান বাহিনীর ওই বিমানের মাধ্যমে চীনে পাঠানো হয়।

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের