খুমেকের চিকিৎসক মাসুদ হাসানকে মুগদা হাসপাতালে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২০, ২৩:০০আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০০:০০

মুগদা জেনারেল হাসপাতাল (ছবি: ইন্টারনেট থেকে)





করোনাভাইরাসে আক্রান্ত খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) চিকিৎসক ডা. মাসুদ হাসানকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা হয়েছে। পরে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টার পর আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুমেকের ডাক্তার মাসুদ আহমেদকে নিয়ে বিমান বাহিনীর হেলিকপ্টার ঢাকায় পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যে তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। হাসপাতালের অ্যাম্বুলেন্সে তাকে তেজগাঁও এয়ারপোর্ট থেকে মুগদা হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ‌্যাপক ডা. মাসুদ হাসান। সেদিন খুমেক হাসপাতালের পরিচালক ডা. মুন্সি রেজা সেকেন্দার এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, শনিবার সন্ধ্যায় ওই চিকিৎসকের রিপোর্ট পজিটিভ আসে। শুক্রবার চিকিৎসক নিজেই নমুনা পরীক্ষার জন্য দেন। তিনি খুমেক আবাসিকের ব্যাচেলর কোয়ার্টারে থাকতেন। করোনা পজিটিভ হওয়ার পর ওই চিকিৎসককে কোয়ার্টারেই রাখা হয়েছে। তিনি খুলনা জেলায় দ্বিতীয় করোনা পজিটিভ রোগী। এর আগে গত ১৩ এপ্রিল খুলনায় আজিজুর রহমান নামে একজন করোনা পজিটিভ শনাক্ত হন।

এর আগে গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হন সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। সেখানে গুরুতর অবস্থায় চিকিৎসা না পাওয়ায় তিনি নিজেই আইসিইউ সুবিধাসহ হেলিকপ্টার বা অ্যাম্বুলেন্স চাইলেও সরকারিভাবে তা দেওয়া হয়নি। পরে নিজ ব্যবস্থায় সাধারণ অ্যাম্বুলেন্সে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে এসে ভর্তি হলেও ১৫ এপ্রিল তার মৃত্যু হয়। ডা. মঈন উদ্দিনের এমন মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন দেশের চিকিৎসকরা। এরপর থেকে চিকিৎসকদের বিষয়টি সতর্কতার সঙ্গে দেখছে সরকার।

/জেইউ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের