স্বাস্থ্যকর্মীদের প্রতি উৎসর্গকৃত জাতিসংঘের সংগীতে পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২০, ২১:১০আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২১:১৩

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন করোনাভাইরাসের কারণে সমগ্র বিশ্ব নজিরবিহীন সংকটে পড়েছে। মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার পাশাপাশি সারা পৃথিবীর অর্থনৈতিক কর্মকাণ্ড থমকে গেছে।  এই বৈশ্বিক মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীর দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে।
জাতিসংঘের প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তির বছরে এই সংকটময় মুহূর্তে সংস্থাটির বর্তমান ও সাবেক ২৬ জন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাইকেল জ্যাকসনের  ‘হিল দি ওয়ার্ল্ড’ সংগীতের মাধ্যমে বৈশ্বিক প্রচেষ্টার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। এদের মধ্যে কয়েকজন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি হিসেবে এতে অংশ নিয়েছেন।
যেসব ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মী পৃথিবীকে করোনামুক্ত করার জন্য পরিশ্রম করে যাচ্ছে তাদের উদ্দেশে এ সংগীতটি উৎসর্গ করা হয়েছে। এছাড়া এ সংগীতের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মোকাবিলায় সলিডারিটি রেসপন্স ফাণ্ডে অনুদান প্রদানকে উৎসাহিত করা হয়েছে।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের