করোনা মোকাবিলায় ৬০ হাজার স্বেচ্ছাসেবী সংস্থাকে অধিদফতরের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২০, ২১:১৯আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২১:২৬

 

সমাজসেবা অধিদফতর প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করতে ৬০ হাজার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাকে চিঠি দিয়েছে সমাজসেবা অধিদফতর। এ লক্ষ্যে নিবন্ধন নেওয়া স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে ৩টি সভাও করেছে অধিদফতর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদফতরে পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতর দেশের দুস্থ, অসহায়, প্রতিবন্ধী মানুষ এবং কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়াতে নানামুখী উদ্যোগ নিয়েছে। দুর্যোগ মোকাবিলায় সমাজসেবা অধিদফতর নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহকে সম্পৃক্ত করতে পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে প্রায় ৬০ হাজার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা বরাবর আধাসরকারিপত্র পাঠানো হয়। অধিদফতর স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ৩টি সভাও করেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর ও ভয়েজ অব ডেস্টিটিউটের নির্বাহী পরিচালক শাহিনা আক্তার সাথীকে আহ্বায়ক ও সমাজসেবা অধিদফতরের উপপরিচালক (নিবন্ধন) স্বপন কুমার হালদারকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি ত্রাণ ও সেবা কমিটিও গঠন করা হয়েছে।

 একইসঙ্গে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলামকে আহ্বায়ক করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে বুধবার সমাজসেবা অধিদফতরে চলমান দুর্যোগ মোকাবিলায় কর্মকৌশল নির্ধারণে স্বেচ্ছাসেবী সংস্থা ও সমাজসেবা অধিদফতরের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫৮টি স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সমাজসেবা অধিদফতরের উপপরিচালক (নিবন্ধন) স্বপন কুমার হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সমাজসেবা অধিদফতরের পরিচালক কার্যক্রম জুলফিকার হায়দার। বক্তব্য দেন ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. রকনুল হক, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনা আক্তার সাথী প্রমুখ।

 বক্তারা চলমান দুর্যোগ মোকাবিলায় সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজসেবা অধিদফতরের গৃহীত পদক্ষেপক বাস্তবায়নে পাশে থাকার ঘোষণা দেন।

/এসএস/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের