করোনায় একদিনে মৃত্যু ও শনাক্ত কমলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২০, ১৪:৪১আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৫:২৬

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে, যা গতকালের তুলনায় তিন জন কম। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬৮ জন। একদিনে নতুন করে করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৬৪ জন, যা গতকালের তুলনা ৭৭ জন কম। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ৭ হাজার ৬৬৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন; এতে করে মোট সুস্থ হলেন ১৬০ জন। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যে পাঁচ জন মারা গেছেন, তার মধ্যে পুরুষ তিন জন এবং নারী দুজন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ বছরের ঊর্ধ্বে দু’জন এবং ৪০ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৬২৬টি। পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৯৬৫টি। নমুনা সংগ্রহ বেড়েছে ১৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, 'গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৩৮ জনকে, এ নিয়ে এখন পর্যন্ত মোট আইসোলেশনের সংখ্যা এক হাজার ৪২০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৫৮ জন, এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন ৮৯১ জন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিন করা হয়েছে দুই হাজার ৬৭ জনকে। এখন পর্যন্ত এক লাখ ৭৭ হাজার ২৪৫ জনকে হোম কোয়ারেন্টিন করা হয়েছে।'

তিনি বলেন, 'গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে ১১৫ জনকে; এ নিয়ে এখন পর্যন্ত ৯ হাজার ২৭৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করা হলো। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে আছেন দুই হাজার ১৮২ জন, এখন পর্যন্ত মোট কোয়ারেন্টিন করা হলো এক লাখ ৮৬ হাজার ৫১৯ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৭৮২ জন, এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন এক লাখ ১৫ হাজার ৩৭ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৭১ হাজার ৪৮২ জন।'

/এসও /আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি