গণস্বাস্থ্যের কিট পরীক্ষা নিয়ে ঔষধ প্রশাসন অধিদফতরের ব্যাখ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২০, ২২:৩৬আপডেট : ০১ মে ২০২০, ০০:৪৫

ঔষধ প্রশাসন অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তি গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীদের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তে ‘জি র‍্যাপিড ডট ব্লট’ কিটের পরীক্ষার জন্য অনুমতি দেয়নি ঔষধ প্রশাসন অধিদফতর। বরং এই কিটের কার্যকারিতা যাচাইয়ের জন্য দুটি স্বীকৃত প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভ্রান্তি নিরসনে সরকারি সংস্থাটির পক্ষ থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে এ মর্মে সংবাদ পরিবেশিত হচ্ছে যে, মেসার্স গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক উদ্ভাবিত GR Covid-19 Rapid Dot Blot Immunoassay কিটের পরীক্ষার জন্য ঔষধ প্রশাসন অধিদফতর কর্তৃক অনুমোদন প্রদান করা হয়েছে। যা সঠিক নয়। প্রকৃতপক্ষে কিটের কার্যকারিতা পরীক্ষা (Performance Trial) করার জন্য সব নিয়ম মেনে ঔষধ প্রশাসন কর্তৃক অনুমোদিত CR0-3: ICDDRB এবং CR0-10: BSMMU কর্তৃক সম্পন্ন করার জন্য গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমতি প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব পারফরম্যান্স ট্রায়াল শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

এ সংক্রান্ত আগের সংবাদ:

অনুমতি মিলেছে, ট্রায়ালে যাচ্ছে গণস্বাস্থ্যের কিট

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী