পুলিশের সহায়তায় হোস্টেলে আটকে পড়া ছাত্রী পেলো ইউটিলিটি সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২০, ০৫:৩২আপডেট : ০৩ মে ২০২০, ০৫:৩৪




ছাত্রী হোস্টেল (ফাইল ছবি) রাজধানীর শঙ্কর এলাকার ‘নিবেদিকা ছাত্রী হোস্টেলে’ আটকে পড়া সেই শিক্ষার্থী হাজারীবাগ থানা পুলিশের সহায়তায় বিদ্যুৎ ও পানির সংযোগ পেয়েছেন। এর আগে বাড়িওয়ালা ওই শিক্ষার্থীকে হোস্টেল থেকে বের হয়ে যেতে বলেছিল। শিক্ষার্থী বের না হওয়ায় বাড়িওয়ালা হোস্টেলের পানি ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। বিষয়টি জানতে পেরে হাজারীবাগ থানা পুলিশ শনিবার (২ এপ্রিল) বিদ্যুৎ ও পানি সংযোগের ব্যবস্থা করেন। তবে এসময় বাড়িওয়ালাকে পায়নি পুলিশ।

শনিবার (২ মে) সন্ধ্যায় তিতুমীর কলেজের ওই শিক্ষার্থী বলেন, ‘পুলিশ এসে তালা ভেঙে বিদ্যুৎ ও পানির সংযোগ দিয়ে গেছে। এসময় বাড়িওয়ালা আসেনি।’

এরআগে, শনিবার দুপুরে ওই শিক্ষার্থী অভিযোগ করেন, গণপরিবহন বন্ধ থাকায় রাজধানীর ধানমন্ডির শঙ্কর বাসস্ট্যান্ড সংলগ্ন নিবেদিকা ছাত্রী হোস্টেলে তিনি আটকা পড়েছেন। তবে হোস্টেল কর্তৃপক্ষের কাছে বাড়িভাড়া বকেয়া থাকায় হোস্টেলের ইউটিলিটি সার্ভিস বন্ধ করে দিয়েছেন বাড়িওয়ালা। আর আটকা পড়া ওই ছাত্রীকে হোস্টেল ছেড়ে ট্রাকে করে বাড়িতে চলে যেতে বলেছেন বাড়িওয়ালা।

ওই ছাত্রী আরও বলেন, ‘পাঁচতলা ভবনের প্রথম দুটি ফ্লোরে হোস্টেল। তৃতীয় তলায় বাড়ির মালিক এবং চতুর্থ ও পঞ্চম তলায় বাড়ির মালিক পরিচালিত ছাত্রীদের মেস রয়েছে। নিবেদিকা ছাত্রী হোস্টেলে ৪০-৫০ জন সদস্য ছিলেন। সবাই লকডাউনের কারণে চলে গেছেন।’

তিনি বলেন, ‘বাড়িওয়ালা হোস্টেল কর্তৃপক্ষের কাছে নাকি ভাড়া পাবেন। আমার কাছে ভাড়া চাচ্ছেন। আমি বলেছি, আমি তো হোস্টেল কর্তৃপক্ষকে ভাড়া দেবো। কিন্তু তিনি আমার কোনও কথাই শুনছেন না। হোস্টেলের ইউটিলিটি সার্ভিস বন্ধ করে দিয়েছেন। হোস্টেলের ফ্রিজ বন্ধ করে দিয়েছেন। আমি এখন কী খাবো, কোথায় যাবো বুঝতেছি না। নিরাপত্তাহীনতায় ভুগছি।’

তবে এ বিষয়ে নিবেদিকা হোস্টেলের ম্যানেজার নাজনীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শঙ্করে আমাদের নিবেদিকা হোস্টেলের কোনও ব্রাঞ্চ নেই। ওই আটকা পড়া ছাত্রীর নাম বললেও তিনি চিনতে পারেননি।’

এ বিষয়ে জানতে বাড়িওয়ালাকে কয়েকবার ফোন ও মেসেজ দিয়েও উত্তর পাওয়া যায়নি।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, ঘটনার শোনার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম সেখানে যায়, শিক্ষার্থীর হোস্টেলের ইউটিলিটি সার্ভিস ব্যবস্থা করা হয়েছে। তাকে যাতে কেউ হয়রানি না করে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে যোগাযোগের নম্বর দিয়ে আসা হয়েছে। কোনও সমস্যা হলে জানাতে বলা হয়েছে।

 

আরও পড়ুন:
হোস্টেলে ছাত্রী আটকা, বাড়িওয়ালা ইউটিলিটি সার্ভিস বন্ধ করলেন

 

/এআরআর/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম