হোস্টেলে ছাত্রী আটকা, বাড়িওয়ালা ইউটিলিটি সার্ভিস বন্ধ করলেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২০, ১৫:০২ আপডেট : ০২ মে ২০২০, ২১:৪২

হোস্টেল, ফাইল ছবি গণপরিবহন বন্ধ থাকায় রাজধানীর ধানমন্ডির শঙ্কর বাসস্ট্যান্ড সংলগ্ন নিবেদিকা ছাত্রী হোস্টেলে তিতুমীর কলেজের এক শিক্ষার্থী আটকা পড়েছেন। হোস্টেল কর্তৃপক্ষের কাছে বাড়িভাড়া বকেয়া থাকায় হোস্টেলের ইউটিলিটি সার্ভিস বন্ধ করে দিয়েছেন বাড়িওয়ালা। আর আটকা পড়া ওই ছাত্রীকে হোস্টেল ছেড়ে ট্রাকে করে বাড়িতে যেতে বলেছেন বাড়িওয়ালা।

শনিবার (২ মে) দুপুরে তিতুমীর কলেজের ওই ছাত্রী অভিযোগ করে বলেন, ‘আমি ফেব্রুয়ারিতে এই হোস্টেলে উঠেছি। লকডাউনের কারণে বাড়িতে যেতে পারিনি। হোস্টেলেই আছি। লকডাউনের কারণে হোস্টেল কর্তৃপক্ষ কেউ এখানে নেই। আমি রান্না করেই খাচ্চ্ছি। পাঁচতলা ভবনের প্রথম দুটি ফ্লোরে হোস্টেল। তৃতীয় তলায় বাড়ির মালিক এবং চতুর্থ ও পঞ্চম তলায় বাড়ির মালিক পরিচালিত ছাত্রীদের মেস রয়েছে। নিবেদিকা ছাত্রী হোস্টেলে ৪০-৫০ জন ছিলেন। সবাই লকডাউনের কারণে চলে গেছেন।’

তিনি আরও বলেন, ‘বাড়িওয়ালা হোস্টেল কর্তৃপক্ষের কাছে নাকি ভাড়া পাবেন। আমার কাছে ভাড়া চাচ্ছেন। আমি বলছি, আমি তো হোস্টেল কর্তৃপক্ষকে ভাড়া দেবো। কিন্তু তিনি আমার কোনও কথাই শুনছেন না। হোস্টেলের ইউটিলিটি সার্ভিস বন্ধ করে দিয়েছেন। হোস্টেলের ফ্রিজ বন্ধ করে দিয়েছেন। আমি এখন কী খাবো কোথায় যাবো বুঝতেছি না। নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ বিষয়ে নিবেদিকা হোস্টেলের ম্যানেজার নাজনীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শঙ্করে আমাদের নিবেদিকা হোস্টেলের কোনও ব্রাঞ্চ নেই। ওই আটকা পড়া ছাত্রীর নাম বললেও তিনি চিনেন না।’

এ বিষয়ে জানতে বাড়িওয়ালাকে কয়েকবার ফোন ও মেসেজ দিয়েও কোনও উত্তর পাওয়া যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে ছাত্রী হোস্টেলের বিদ্যুৎ সংযোগ দিয়েছে। বাড়িওয়ালা পলাতক থাকায় পানির লাইন এখনও দিতে পারেনি। কারণ পানির মোটরের সুইচ বাড়িওয়ালার ফ্ল্যাটের ভেতরে।

/এআরআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
দখল-হামলা-চাঁদাবাজি: রাজনীতিতে ভিন্নতা থাকলেও অপরাধ মিলেমিশে
মতিঝিল মেট্রোরেল স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক
সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকায় দখল-চাঁদাবাজির অভিযোগ
সর্বশেষ খবর
বিমানের উচ্চপর্যায়ের কর্মকর্তা পদে রদবদল
বিমানের উচ্চপর্যায়ের কর্মকর্তা পদে রদবদল
‘ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদল-বিএনপিতে বটদের প্রভাবই বেশি’ বলা নেতাও বহিষ্কার
‘ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদল-বিএনপিতে বটদের প্রভাবই বেশি’ বলা নেতাও বহিষ্কার
সাফে রোনান-ট্রেভরদের চান ডুলি
সাফে রোনান-ট্রেভরদের চান ডুলি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ