বিশেষ বেঞ্চ গঠন করে সংগ্রাম সম্পাদকের জামিন শুনানি চেয়ে আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২০, ১৭:২১আপডেট : ০৫ মে ২০২০, ১৭:২৩

বিশেষ বেঞ্চ গঠন করে সংগ্রাম সম্পাদকের জামিন শুনানি চেয়ে আবেদন

হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করে দৈনিক সংগ্রামের প্রকাশক ও সম্পাদক আবুল আসাদের জামিন শুনানি চেয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) আবেদনের বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিসিয়াল মেইলে  আবেদনটি পাঠানো হয়েছে। আবেদনের পক্ষে রয়েছেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।’

আবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বর মাস থেকে কারাগারে আটক আছেন আবুল আসাদ। তিনি ৮০ বছর বয়স্ক একজন প্রবীণ নাগরিক। তিনি শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এছাড়া, তিনি ডান চোখের দৃষ্টিশক্তি ক্রমান্বয়ে হারিয়ে ফেলছেন। চিকিৎসকরা তাকে অতিসত্বর ডান চোখে ক্যাটারেক্ট সার্জারির পরামর্শ দিয়েছেন। শ্বাসকষ্টের রোগী হওয়াতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবল ঝুঁকিতে রয়েছেন তিনি। এ অবস্থায় তিনি আদালতের শরণাপন্ন হয়ে জামিন লাভের সুযোগ পাচ্ছেন না। কারণ, গত মার্চ মাসের শেষ দিক থেকে এপর্যন্ত সুপ্রিম কোর্টসহ বাংলাদেশের সব আদালত এবং আদালতের দাফতরিক কার্যক্রম বন্ধ রয়েছে।

তাই এই আবেদনে আবুল আসাদের শারীরিক বিষয় বিবেচনায় নিয়ে ন্যায়বিচারের স্বার্থে বিশেষ বেঞ্চ গঠন করে তার জামিন আবেদন শুনানির উদ্যোগ নিতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানো হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের