শিক্ষার্থীদের কথা ভেবে অনলাইন ক্লাসে যেতে আগ্রহী না ঢাবি

ঢাবি প্রতিনিধি
০৬ মে ২০২০, ১৮:২৭আপডেট : ০৬ মে ২০২০, ১৮:২৯

 শিক্ষার্থীদের অসুবিধার কথা চিন্তা করে অনলাইন ক্লাস পদ্ধতিতে যেতে নারাজ ঢাকা বিশ্ববিদ্যালয়। করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অ্যাকাডেমিক কার্যক্রম অনলাইনে নেওয়ার কথা বলছেন কিছু শিক্ষক, তবে দেশের প্রত্যন্ত অঞ্চলে থেকে এ পদ্ধতিতে সবার সমান অংশগ্রহণ সম্ভব নয় বলে মনে করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তবে, করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম যে সময় পিছিয়ে যাচ্ছে, সেটি পরবর্তীতে কীভাবে পুষিয়ে নেওয়া যায়, সেটি নিয়ে পরিকল্পনা করা হবে বলে জানা গেছে।

উপাচার্য বলেন, ‘করোনা পরিস্থিতে বিশ্ববিদ্যালয় ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় যে সময়টা পিছিয়ে যাচ্ছি, সেটি পরবর্তী সময়ের মধ্যে কীভাবে পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে আগামী ১১ মে সব ডিনদের নিয়ে একটি অনলাইন সভার আহ্বান করেছি। সেদিন সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো। আমরা কত মাস পিছিয়ে গেলাম, তা হিসেব করে পরবর্তীতে পরিকল্পনা করতে হবে। এসব বিষয় নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে।’

অনলাইন ক্লাসের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি আরও বলেন, ‘অনেকে ঢাকায় থেকে সব সুবিধার মধ্যে থেকে অনলাইনে ক্লাস নেওয়ার কথা বলছেন। তবে যাদের জন্য অনলাইনে ক্লাস হবে, তাদের সবার ক্লাসে অংশ নেওয়ার সুযোগ আছে কিনা, তাও দেখতে হবে। যেখানে শিক্ষার্থীদের পকেটে টাকা, খাবার, ইন্টারনেট অ্যাকসেস, সামাজিক স্থিরতা, সুস্থ মন নেই। সুতরাং এ পরিস্থিতির মধ্যে রেখে অনলাইন ক্লাস নেওয়াটা সমীচীন নয়।’

আর্থিক সাহায্যের জন্য বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজার শিক্ষার্থী আবেদন করেছে বলে জানান তিনি। তাদের অ্যালামনাই থেকে সাহায্যের কথা ভাবছে কর্তৃপক্ষ। এছাড়াও এ দুর্দিনে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান উপাচার্য।

 

/এসআইআর/টিটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান