দ্বিতীয় দফায় ৩০০ রোহিঙ্গাকে পাঠানো হলো ভাসানচরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২০, ২১:৪৮আপডেট : ০৭ মে ২০২০, ২২:১২

ভাসানচর বাংলাদেশের জলসীমায় প্রবেশকারী প্রায় ৩০০ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে। বুধবার (৬ মে) দিবাগত রাতে ধরা পড়ার পর বৃহস্পতিবার (৭ মে) তাদের ভাসানচরে পাঠানো হয়। এর আগে গত ৩ মে প্রথম দফায় ৩০ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানায়।

সূত্রটি জানায়, ২০১৭ সালে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর আক্রমণে রোহিঙ্গারা যখন দলে দলে বাংলাদেশে পালিয়ে আসেন, তখন আমরা মানবিক কারণে তাদের জায়গা দিয়েছি। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা সীমা অতিক্রম করে গেছি; নতুন কাউকে আমরা নিতে রাজি নই।’

তিনি বলেন, 'আমাদের জলসীমায় কেউ যদি ঢুকে পড়েন, তবে হয়তো তাদের আশ্রয় দিতে পারি এবং সেটি হবে ভাসানচরে।’

উল্লেখ্য, গত মাসে একটি রোহিঙ্গা দল মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিয়ে সেখানে যেতে ব্যর্থ হয়ে ফিরে আসেন। পরে বাংলাদেশ ৩৯২ জনকে আশ্রয় দেয়। এরপর বঙ্গোপসাগরে ভাসমান আরেকটি জাহাজে প্রায় ৫০০ রোহিঙ্গাকে জাতিসংঘ ও অন্যান্য কয়েকটি দেশ আশ্রয় দেওয়ার অনুরোধ জানালে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বাংলাদেশ। এই পরিস্থিতির মধ্যে দ্বিতীয় দফায় এই রোহিঙ্গাদের গ্রহণ করতে হলো বাংলাদেশকে।

আরও পড়ুন...

রোহিঙ্গাদের প্রথমবারের মতো পাঠানো হলো ভাসানচরে

/এসএসজেড/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম